চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিউনিসিপ্যালিটিকে কেউ বার্থ সার্টিফিকেট চাইলে, তার ডুপ্লিকেট কপি থাকলে দিতে হবে, নির্দেশ ফিরহাদের

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পুরমন্ত্রী হিসেবে সমস্ত মিউনিসিপ্যালিটিকে বিজ্ঞপ্তি দেব। যাতে বার্থ সার্টিফিকেট যদি কেউ চেয়ে থাকে রেকর্ড থাকলে অবশ্যই তাকে দিতে হবে। শুক্রবার কলকাতা পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রাজ্যে পুরমন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)।তিনি বলেন,ফর্ম ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে মেয়র বলেন,তিরিশ হাজার মানুষের পরিবার। তার মধ্যে আমাদের যা নিয়ম,এর বাইরে দু একজন থাকতে পারে। তাদেরকে নিয়মের মধ্যে টেনে নিয়ে আসা চলছে। শোকজ করা একটা প্রভিশন। এটা পুরসভার আইন এর মধ্যে আছে।মানুষের সেবায় আমরা নিয়োজিত। নিজের টেম্পারমেন্ট করা যাবে না। এটা মেয়র এর কাছ থেকে শিখতে হবে।আবাসনে বুথ প্রসঙ্গে বলেন,আমি আবাসনের লোকজনকে নিয়ে মিটিং করেছিলাম। তাদের বাক স্বাধীনতা আছে। তারা বলেছেন। কিন্তু এটা কর্পোরেশনের এক্তিয়ার নয়।

বেআইনি পার্কিং প্রসঙ্গে ফিরহাদ বলেন, এব্যাপারে চিঠি দিয়ে দেওয়া হয়েছে। পুলিশ কমিশনারের সঙ্গে কথা হচ্ছে। পার্কিংগুলো যেন সকালবেলাতে অনেক দিনের গাড়ি সেগুলো থানা থেকে আমাদের মিটিংয়ে বলা হবে। থানা থেকে সাহায্য নিয়ে করতে হবে। এটা পাবলিক হেল্থ এর বিষয়। গাড়ির চাকার পাশে একটা মাটির ভাঁড় পড়ে আছে। সেখানে ডেঙ্গুর লার্ভা তৈরি হবে। মানুষের জীবনের আশঙ্কা। যে গাড়িগুলো থাকবে সেই গাড়িগুলো একটু সরিয়ে পরিষ্কার করার পর আবার নিয়ে আসা যাবে, এই কাজটুকু করতে হবে।এটুকু সহযোগিতা আমি চাইছি, মানুষের সেবার জন্য। এটা আমাদের কোন ব্যক্তিগত স্বার্থ নয়।আমি আজ দেখলাম সকালে পরিষ্কার করেছে, দুপুরে আবার নোংরা। ময়লা-বিন দশ হাত দূরে কিন্তু সেখানে ময়লা ফেলছে না কেন?

আদালতের নির্দেশে কি বেআইনি নির্মাণ রোখার কাজ বিপাকে? সেই প্রসঙ্গে মেয়র বলেন,আপনি বেআইনি নির্মাণ করলে আমরা ব্যবস্থা নিতে পারি পুরসভার আইন অনুযায়ী। কিন্তু আদালত অনেক সময় দেখে তার থাকার অধিকার সেই ঘরে। আমরাও অমানবিক নই। কিন্তু সেক্ষেত্রে বিচারক ভেঙে ফেলার নির্দেশ দিলে আরেকজন আবার মানবিক দিক থেকে অন্য সিদ্ধান্ত দিতে পারেন।গাছ কাটার ক্ষেত্রেও এ ধরনের সমস্যা হয়। আবার আমরা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে আপিল করি।লক্ষী ভান্ডার প্রসঙ্গে বিরোধীদের করা অভিযোগ নিয়ে মেয়র বলেন,লক্ষী ভান্ডার বন্ধ হচ্ছে না। ষাট বছর হয়ে গেলে তাঅটোমেটিক লক্ষী ভান্ডার টুতে ট্রান্সফার হয়ে যাবে। এটা এক্সেপশনাল কেস।

জন্ম মৃত্যু সার্টিফিকেট প্রসঙ্গে মেয়রের মন্তব্য,যাদের বার্থ সার্টিফিকেটের আমাদের কাছে রেকর্ড আছে তাদের যদি ডুপ্লিকেট লাগে বা একটা অতিরিক্ত লাগে। আইন আছে, আমরা দিতে বাধ্য।একটা অ্যাপের চ্যাট মাধ্যমে প্রথমে দেড়শ থেকে আমরা ৩০০ টা করেচ্ছিলাম।এখন সাড়ে চারশ। ৬০০টা করা হবে। আর এক সপ্তাহের মধ্যে এটা ৬০০ হবে। অফলাইন আবার খুলছে। এর মধ্যে দেড়শ প্রতিদিন পাসপোর্ট ভেরিফিকেশন।মানুষের ডিমান্ড আছে আমরা সিংহ দুয়ারে কাউন্টার করেছি, আরো বাড়াবো। যাদের রেকর্ড আছে তাদের ডুব্লিকেট দিয়ে দেব।এসআইয়ের একটা আতঙ্ক আছে সেখান থেকে মানুষ যদি চায় আমরা সহযোগিতা করব এটা ভালো কথা।অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না ভোটার ভোটার তালিকায়। এই প্রসঙ্গে ফিরহাদ বলেন,কিছু জায়গায় শিফট আছে। কিছু জায়গায় লেফট আছে। এগারো মাসের কন্টাক্ট কলকাতার জন্য এই ধরনের ঘটনা।ধরুন চেতলায় থাকতো বেহালায় চলে গেছে এখন অটোমেটিক ভাবে বেহালায় ভোটার হয়ে যাবে। আর পুরনো জায়গায় গিয়ে ভোট দিতে হবে না।৭২ পর্যন্ত আমরা অনলাইনে রেকর্ড দেখে দিচ্ছি। এর পেছনে হলে একটু সময় লাগছে।আমি পুরমন্ত্রী হিসেবে সমস্ত মিউনিসিপালিটি বিজ্ঞপ্তি দেব। যাতে বার্থ সার্টিফিকেট যদি কেউ চেয়ে থাকে রেকর্ড থাকলে অবশ্যই তাকে দিতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

আর্থিক তছরূপ মামলায় টানা ৭ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ