অরাজকতা করে কোন সমস্যার সমাধান হয় না : ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়াকফ আন্দোলন প্রসঙ্গে মুখ খুললেন ফিরহাদ হাকিম। তিনি বলেন,বাংলায় আমাদের কোন সমস্যা নেই।ওয়াকফ বিলের প্রতিবাদ চলবে। আমরা ভাগ্যবান যে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। এখানে কোন বিশৃংখলার জায়গা নেই। বাংলা সর্ব ধর্মের তীর্থস্থান। যে বিলটা দিয়ে কেন্দ্র বিরোধীতা তৈরি করতে চাইছে বাংলায় তার কোন কার্যকারিতা নেই। মুখ্যমন্ত্রী ১৬ এপ্রিল মিটিং করবেন, ইমামদের নিয়ে , থাকবেন মোয়াজ্জেন সহ বুদ্ধিজীবীরা । এই ওয়াকফ বিল বিষয়ে আলোচনায় বসবেন। সেখানে তার বক্তব্য তিনি বলবেন। কিন্তু এই লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে।
 

বিজেপি নেতা দিলীপ ঘোষ(Dilip Ghosh) প্রসঙ্গে মেয়র বলেন,উনি মহান রক্তের মানুষ ।আমি নিচু রক্তের মানুষ ।কিন্তু আমি তাতেই গর্বিত। মোথা বাড়িতে আক্রান্ত শুভেন্দু। এই প্রসঙ্গে মেয়র বলেন,ওদের এখন পায়ের তলায় মাটি নেই। ধর্মীয় বিভাজন করে বাংলায় চেষ্টা করছে আপকি বার দোশো পার। হয়ে গেল পগার পাড়। এবার ওদের শেষ আশা হল ধর্ম, হিন্দু মুসলমান করা। কিন্তু বাংলা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের স্থান। এখানে সর্বধর্ম সমন্বয়, যত মত তত পথ। ওয়াকফ বিরোধিতার জাতীয় পতাকা নামানো প্রসঙ্গে মেয়র বলেন যারা এগুলো করছেন অরাজকতা করছেন। অরাজকতা করে কোন সমস্যার সমাধান হয় না। ওদের উদ্দেশ্য হচ্ছে ওয়াকফ বিল প্রত্যাহার। যদি এই সরকার না করে ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা এই গভর্মেন্ট তাড়াতাড়ি যাক। পরের যে গভর্নমেন্টের আসবে তাকে প্রত্যাহার করতে হবে। কিন্তু এই অরাজকতা করে মানুষের মধ্যে বিভাজন এনে যারা করার চেষ্টা করছেন তারা বিরোধীদের হাত শক্ত করার চেষ্টা করছে।এদিকে,দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুকে সাহায্যের হাত মেয়রের।

রাজারহাটের আদ্রিতিকে দুরারোগ্য রোগের চিকিৎসায় দু লক্ষ টাকা চেক দিয়ে সহযোগিতা করল চেতলার মসজিদ কমিটি। আদ্রিতি মণ্ডলের পাশে ফিরহাদ হাকিম(Firhad Hakim)। ফিরহাদ হাকিম চেক তুলে দিলেন আদ্রিতির মা সীমা মন্ডল এর হাতে। মেয়র ফিরহাদ হাকিম বলেন,আমেরিকার ওষুধ কোম্পানি কেও অনুরোধ করেছেন তিনি আদ্রিতিকে সহজমূল্যে সেই ওষুধ দেওয়ার জন্য।রাজারহাটের বাসিন্দা আদ্রিতি মণ্ডল বিরল স্নায়ু রোগ নিয়ে গত তিন মাস ধরে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এ ভেন্টিলেশনে রয়েছে। আমেরিকার একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা একমাত্র এই রোগের ইনজেকশন তৈরি করে। যে ইনজেকশনের দাম ৮ কোটি টাকা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকে। চেতলার মসজিদের ওয়াকফ কমিটি থেকে কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম মসজিদ ওয়াকফ কমিটির “মতোয়ালি” হিসেবে ওই পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দিলেন। ফিরহাদ জানালেন একটি বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।

এখানে ধর্ম কোন বিষয় নয় ।মনুষ্যত্বই আসল। তিনি আরো জানালেন আমেরিকার ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে ইমেইলের মাধ্যমে একটি আবেদন করেছেন তিনি। যদি কোন ভাবে ওই ইঞ্জেকশনের দাম কমানো যায়। তারা জানিয়েছে বিশ্বব্যাপী একটি লটারি সিস্টেমের মাধ্যমে তারা চেষ্টা করবেন।আদ্রিতি মণ্ডলের মা সীমা মন্ডল জানান, মনুষ্যত্বই আসল। অনেকেই এগিয়ে আসছেন ।তবে এখনো অনেক বাকি। তার মেয়ের মুখের হাসি এখনো আছে। তা যেন চিরজীবনের জন্য থাকে তার জন্যই সকলের কাছে সাহায্য চাইছেন তিনি।

অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি, এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?