‘মোদি ফ্যাক্টর নন, বাংলার মানুষ মমতার সঙ্গে’, দাবি ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছে। নরেন্দ্র মোদি কোনও ফ্যাক্টর নন। শুক্রবার প্রধানমন্ত্রীর দমদমের জনসভা নিয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। বাংলায় অনুপ্রবেশ নিয়ে প্রধানমন্ত্রী সরব হয়েছিলেন। পাল্টা কটাক্ষ ছুড়ে ফিরহাদ বলেন, ‘বাংলায় যদি অনুপ্রবেশকারী প্রবেশ করে থাকে তাহলে সেই দায় এবং ব্যর্থতা অমিত শাহ’র(Amit Shah)। বিএসএফের ব্যর্থতার জন্য অনুপ্রবেশকারীদের প্রবেশ ঘটলে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত’। 

বিজেপি জমানায় বাংলা ভাষাকে দ্রৌপদী ভাষার সম্মান দেওয়া হয়েছে বলে দমদমের জনসভায় দাবি করেছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘বাংলা ভাষা যখন দ্রৌপদী ভাষার সম্মান পেয়েছে তখন নরেন্দ্র মোদি(Narendra Modi) জন্মগ্রহণ করেননি।’ 

এদিন ঠিক প্রজাদের হাতে ঠিকা সার্টিফিকেট তুলে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। বিভিন্ন ওয়ার্ডে বাসিন্দা দের হাতে ঠিকা সার্টিফিকেট তুলে দেওয়া হল। অনেক মানুষ যারা মারা গেছেন তাদের কিন্তু সেই ঠিকা সম্পত্তির নাম পরিবর্তন হয়নি দীর্ঘদিন। মোট ২৭জন কে সার্টিফিকেট দেওয়া হল। যারা উত্তরণে থাকছে তারা ঠিকা প্রজার সার্টিফিকেট নিন। এই সমস্ত জায়গায় আপনারা নিজেদের বাড়ি তৈরি করুন।

বউবাজারের বাড়িগুলি প্রসঙ্গে মেয়র বলেন,আমরা দুর্গা পিটুরি লেনের বাড়িগুলিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞদেরকে দিয়েছি। দমদমে মেট্রো রেলের সূচনা প্রসঙ্গে মেয়র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন বাংলার সমস্ত রেল প্রজেক্ট এবং মেট্রো প্রজেক্ট তিনি ঠিক করে গেছেন। জেনে শুনে দেরি করেছিলেন বলে ১০বছর পর মোদি বাবু এসে উদ্বোধন করছেন। মেট্রো নিয়ে বাংলা অবদন কেউ ভুলবে না। নরেন্দ্র মোদী ঘোলা জলে মাছ ধরছে। এটা হচ্ছে চুরি করতে গিয়ে ফেঁসে গেছে। যেখনে বিজেপির ভোটার নয় তাদের নাম কেটে দিয়েছে। সুপ্রিম কোর্টেকে ধন্যবাদ জানাই। বিহারে চেষ্টা করেছিল। কিন্তু বাংলার অপমানের জবাব এবং বাঙালি তার যোগ্য জবাব দেবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

সকাল থেকেই ঝড়-বৃষ্টি, শহর থেকে জেলায় দুর্যোগ শুরু

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

পাহাড় আর কুয়াশার চাদরে মোড়া উত্তরবঙ্গের ‘পাখির স্বর্গ’ লাটপাঞ্চার ঘুরে আসুন

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের