তৃণমূলের বাতিল নেতাদের কাছে টানছে অধীরের কংগ্রেস

ফিরহাদ হাকিমের 'প্রাক্তন' জামাই ইয়াসিন হায়দার তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক পদ ছেড়ে যোগ দিলেন অধীরের কংগ্রেসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখলেও হাসি পায়। লজ্জাও লাগে, করুণাও জাগে। ১৭৫ বছরের একটা দল(INC), সে কিনা এই বাংলার মাটিতে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে এখন শাসক দলের(TMC) বাতিল নেতাদের ধরে টানাটানি শুরু করেছে। যাদের এখনও আমজনতা চেনেই না, জানেই না, যারা তৃণমূলের বাইরে গিয়ে ভোটে দাঁড়ালে একটা বুথেও জিততে পারবে কিনা সন্দেহ, তাঁদের এখন ‘এস ভাই, এস মোর গলে’ বলে জড়িয়ে ধরছে। পাশে বসিয়ে প্রেস মিট করছে, যেন কোনও বিশাল বড় এক কেউকেটা চলে এসেছে। শনি দুপুরে যেমন দেখা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury) এমন একজনকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন যাকে বাংলার কেউই সেভাবে চেনে না। স্বাভাবিক ভাবে এখন কংগ্রেসের অন্দরেই প্রশ্ন উঠে গিয়েছে, এই নেতাকে নিয়ে লাভ কী হল?

আরও পড়ুন বিনিয়োগ যত কমই হোক না কেন, জমি মিলবে দ্রুত

নেতাটি কে? নেতাটির একমাত্র পরিচয় সে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের(Firhad Hakim) জামাই (Son in Law) ইয়াসের  হায়দার(Yeaser Haider)। তিনি তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক। যদিও রাজনীতির ময়দানে না সেভাবে তাকে দেখা যায়, না সেভাবে কেউ তাকে চেনে। কার্যত তার থেকে এখন বেশি পরিচিতি পেয়ে গিয়েছে রাজন্যা হালদার। একুশের ভোটের সময় বিধানসভার টিকিট না পেয়ে ফেসবুকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির হয়ে মুখ খুলেছিলেন তিনি। আপ্রাণ ভাবে সেই সময় চেষ্টা করেছিলেন তৃণমূলকে ড্যামেজ করতে। যদিও পারেননি। কেননা যাকে কেউ চেনে না জানে না তার কথায় কে কান দেবে! কার্যত তৃণমূলে সুবিধা করতে না পেরে এখন অধীরের হাত ধরেছেন যাকে কিনা বার বার দেখা যায় বিজেপির সুরে সুর মিলিয়ে তৃণমূলের বিরোধিতা করতে।  

আরও পড়ুন ফ্রেট করিডর নয় ডানকুনি অবধি, তা থামবে অন্ডালে

এদিন ইয়াসেরকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন অধীর। সেই বৈঠকে  ইয়াসের বলেন, ‘২০২১ সালে আমাকে টিকিট দেয়নি তৃণমূল। সে বছর মার্চ মাসে তৃণমূল ছেড়ে দিয়েছিলাম। তারপর থেকে সক্রিয় রাজনীতিতে ছিলাম না। কিন্তু এখন ফের জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে চাই। আমি কৃতজ্ঞ যে কংগ্রেস আমাকে সেই সুযোগটা দিচ্ছে।’ এদিন ইয়াসেরের কংগ্রেসে যোগ দেওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘ও কিছু না। কজন চেনে এঁদের!’ খুব কী ভুল বলেছেন কুণাল? আপনারা যারা এই খবরটা পড়ছেন তাঁরাও কেউ কোনওদিন ইয়াসেরের নাম শুনেছেন? চেনেন তাকে? দেখেছেন কোনওদিন রাজনীতির ময়দানে? উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন।

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম