সৃষ্টির মহাযজ্ঞে এবারেও সামিল শহরের ৫ সেরা শিল্পী

ভবতোষ সুতার, সুশান্ত পাল, বিমল সামন্ত, পার্থ দাশগুপ্ত ও সুব্রত বন্দ্যোপাধ্যায়। এই ৫ শিল্পীর কাজ এবার কোথায় দেখতে পারবেন সেটাই তুলে ধরা হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর ৩০দিনও সময় নেই। কলকাতা(Kolkata) সেজে উঠছে মহোৎসবের(Durga Puja 2023) সাজে। আর পুজোপাগলেরা অপেক্ষা করছে শহরের রাজপথে বয়ে যাওয়া জনস্রোতে সামিল হতে। স্বাভাবিক ভাবেই শহরের সেরা শিল্পীদের সৃষ্টিকর্ম এবার কোথায় কোথায় দেখতে পাওয়া যাবে সেই সুলুক সন্ধান অনেকেই পেতে চাইছেন। কেননা এই সৃষ্টিকর্ম দেখার জন্যই তো হাপিত্যেশ করে বাঙালির বছর ভর অপেক্ষা করা। শিল্পীরাও তো অপেক্ষা করেন এই মহাপুজোর জন্য, যেখানে তাঁরা তাঁদের ভাবনা, চিন্তা, বার্তা তুলে ধরেন। শহরের সেরা ৫ শিল্পী – ভবতোষ সুতার(Bhabatosh Sutar), সুশান্ত পাল(Susanta Paul), বিমল সামন্ত(Bimal Samanta), পার্থ দাশগুপ্ত(Partha Dasgupta) ও সুব্রত বন্দ্যোপাধ্যায়(Subrata Banerjee)। এই ৫ শিল্পীর কাজ এবার কোথায় দেখতে পারবেন সেটাই তুলে ধরা হল এই লেখায়।

প্রথমেই আসা যাক ভবতোষ সুতারের কথায়। তিনি এবারে ২টি পুজোর দায়িত্বে আছেন। অর্জুনপুর আমরা সবাই ও যোধপুর পার্ক ৯৫ পল্লীতে। অর্জুনপুরে তাঁর ভাবনা ‘যত মত তত পথ’। ৯৫ পল্লীতে তাঁর ভাবনা ‘পুনর্যোজন’। প্রথমটির ক্ষেত্রে কাজি নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা আবহ রচনার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে এবং দ্বিতীয়টির ক্ষেত্রে মণ্ডপ নির্মাণের জন্য কোনও কিছুই নতুন করে কেনা হচ্ছে না। শহরের বিভিন্ন অংশ থেকে খুলে আনা ফ্লেক্স ও বিগত বছরগুলির কাঠামোতেই সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। এবার আসি শিল্পী সুশান্ত পালের কথায়। এবারে তিনি ১টি মাত্র পুজোই করছেন, আর তা টালা পার্ক প্রত্যয়ে। ঘটনাচক্রে এটি তাঁর ৫০তম পুজো হতে চলেছে। এখানে এবছর তাঁর নিবেদন ‘কহন’। তাঁর দীর্ঘ ২৫ বছরের শৈল্পিক যাত্রাপথে তিনি দেবীদুর্গাকে যেভাবে প্রত্যক্ষ করেছেন সেটাই তিনি ফুটিয়ে তুলবেন টালা প্রত্যয়ে।

বিমল সামন্ত এবারে দুটি পুজো করছেন। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ও বড়িশা সর্বজনীনে। প্রথমটির এবারের থিম ‘কথাবলী’। দ্বিতীয়টির থিম ‘মাইলস্টোন’। প্রথমটির ক্ষেত্রে নানা ধাতুর ব্যবহার যেমন চোখে পড়বে তেমনি দ্বিতীয়টির ক্ষেত্রে ডুয়ার্সের নুড়িপাথর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। শিল্পী পার্থ দাশগুপ্ত এবার একটাই কাজ করছেন। আর সেটা পূর্বাচল শক্তি সংঘে। এবারে সেখানকার থিম ‘সর্বজনের পুজো’। বোলপুরের হাটসেরান্দি গ্রামের দুর্গাপুজোর পটচিত্রের শৈলীতে আর ১৯ শতকের বটতলার উডকাটের ব্যবহারে গড়ে উঠবে প্রতিমা আর মণ্ডপ। শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে এবার ৩টি পুজোর কাজ রয়েছে। চেতলা অগ্রণী, বেলেঘাটা ৩৩ পল্লী ও বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন। চেতলা অগ্রনীর থিম এবার ‘যে যেখানে দাঁড়িয়ে’। সমাজের শ্রেণীবিভাজনকেই এবারে সেখানে ফুটিয়ে তোলা হবে। বেলেঘাটা ৩৩ পল্লীতে দেখা যাবে হিমালয়ের বুকে ঘটে যাওয়া সাম্প্রতিককালের ধ্বসের তাণ্ডবলীলা। থিমের নাম ‘শৈলার্তি’। এই ৩টি পুজোর বাইরে সুব্রতবাবু প্রতিমা নির্মাণ করছেন হাতিবাগান নলিন সরকার স্ট্রীট সর্বজনীনে।

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ