নারীশক্তির উদযাপনে সামিল শহরের পঞ্চকন্যাও

২০২৩ সালের পুজোয় কলকাতার বুকে নিজেদের সৃষ্টিকর্ম তুলে ধরতে চলেছেন। তাঁদের কথাই তুলে ধরা হল এই লেখায়। সেই সঙ্গে পুজোর সন্ধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো শুধু নয় পুজো, তা নারীশক্তির জয়যাত্রার উদাযাপনও। তাই সেই পুজোয় আধুনিক কালে থিম রচনার দায়িত্ব নারী নিজের কাঁধে তুলে নিতে বিন্দুমাত্র পিছুপা হন না। বরঞ্চ সময় যতই গড়াচ্ছে ততই গুটি গুটি পায়ে মহিলা থিম শিল্পীদের দেখা মিলছে শহরের আনাচেকানাচে। যদিও তা খুবই কম, তবুও তাঁরা কিন্তু এগিয়ে আসছেন। এই লেখায় এই রকম ৫জন মহিলা থিমশিল্পীর কথা তুলে ধরা হল যারা এই ২০২৩ সালের পুজোয়(Durga Puja 2023) কলকাতার(Kolkata) বুকে নিজেদের সৃষ্টিকর্ম তুলে ধরতে চলেছেন। এরা হলেন অদিতি চক্রবর্তী(Aditi Chakrabarty), উপাসনা চট্টোপাধ্যায়(Upasana Chatterjee), সূচনা সামন্ত আদক(Suchana Samanta Adakh), মধুরিমা পাল(Madhurima Pal) এবং শুমি মজুমদার(Sumie Majumdar)।

প্রথমেই আসি অদিতির কথায়। অদিতি তাঁর কাজ শুরু করেছিলেন এমন একটা সময়ে যখন কলকাতার দুর্গাপুজোয় থিম শিল্পীদের মধ্যে একজনও মহিলা ছিলেন না। পুরুষতন্ত্রের ঘেরাটোপে এক একলা নারীর পথ চলা শুরু হয়েছিল। আজ তিনিই শহরের অন্যতম সেরা থিম শিল্পী যিনি একাধিক ক্লাবকে জনতার সামনে এনে হাজির করেছেন, সেই সব ক্লাবকে পরিচিতি দিয়েছেন এবং বেশ কিছু ক্ষেত্রে শারদ সম্মানও এনে দিয়েছেন। এবারে সেই অদিতি ২টি জায়গার পুজোর দায়িত্বে আছেন। প্রথমটি বেহাল ক্লাব এবং দ্বিতীয়টি বকুলবাগান। বেহালা ক্লাবে অদিতি তুলে ধরছেন ‘ভাত-কাপড়’। আমাদের সমাজের প্রান্তিক শ্রেনীর মহিলা শ্রমিকদের জীবনগাথা এখানে তুলে আনছেন অদিতি যারা নিজেদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিজেরাই কাঁধে তুলে নেন। বকুল্বাগানে থিমের নাম ‘মোক্ষ’। কিন্তু সেখানে অদিতি তুলে ধরবেন বাঙালির চিরন্তন কাশীধাম বেনারসকে। সেখানকার ইতিহাস, শাড়ি, খাবার, সংস্কৃতি সব মিলেমিশে যাবে অদিতির সৃষ্টিকর্মে।

উপাসনা সাহসী। থিমের ক্ষেত্রে ব্যতিক্রমী পদক্ষেপ নিতে দেখা গিয়েছে তাঁকে। এবারে সেই উপাসনা বেহালারই দুটি পুজোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। প্রথমটি বেহালা ফ্রেন্ডস এবং দ্বিতীয়টি বেহালা নস্করপুর সর্বজনীন। প্রথমটির ক্ষেত্রে উপাসনা অসুর জনজাতির মানুষের জীবনযাত্রাকে তুলে ধরতে চলেছে। সেখানে থিমের নাম দেওয়া হয়েছে ‘মার্গ দর্শন’। নস্করপুর সর্বজনীনের থিমের নাম ‘প্রবাহ’। চিরন্তন ধারাবাহিকতার রূপক হিসাবে প্রবাহ যাকে জীবন বলে সেটাই ফুটে উঠবে নস্করপুরে। নবীনা শিল্পী সূচনা সামন্ত আদক এবার শিবমন্দিরের পুজোর দায়িত্বে আছেন। মা দুর্গা কীভাবে আমাদের সবাইকে এই পৃথিবীতে আগলে রেখেছেন সেটাই তুলে ধরবেন সূচনা। মধুরিমা পাল উল্টোডাঙা এলাকার শুঁড়িরবাগানে একটা খুব সুন্দর রঙিন পুজো আমাদের উপহার দিতে চলেছে। সব শেষে আসি শুমি মজুমদারের কথায়। ৩টে পুজোর দায়িত্বে তিনি আসেন স্বামী শুভদীপের সঙ্গে। গড়িয়াহাট সিংহী পার্কে এবার শুমিরা তুলে ধরছেন রাজস্থানের কাবাড় শিল্প। আবার সল্টলেকের এ যে ব্লকের পুজোয় তুলে ধরা হচ্ছে সঙ্গীতের নানা রাগ। তালতলা সর্বজনীনে দেখা মিলবে মেলার। ‘মেলা বন্ধন’ নামের এই থিমে দেখা মিলবে হস্তশিল্পেরও।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান