নিউটাউনের ডাউনটাউন মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

মাসাজ পার্লারের আড়ালে চলছে দেহ ব্যবসা। খদ্দেরের সঙ্গে মালিকের বচসা বাঁধতেই পর্দাফাঁস।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাসাজ পার্লারের আড়ালে চলছে দেহ ব্যবসা। খদ্দেরের সঙ্গে মালিকের বচসা বাঁধতেই পর্দাফাঁস। নিউটাউনের অভিজাত মলের পার্লারে মহিলাদের দিয়ে মাসাজ করানোর নামে দেহ ব্যবসা করা হয় বলে অভিযোগ উঠেছে। সেখানে নাকি পুরুষ গ্রাহকদের আনাগোনা লেগেই থাকত। বুধবার (২৪ জুন) কোনও কারণে গ্রাহকের সঙ্গে পার্লারের মালিকের ঝামেলা বাঁধে। তা পরে হাতাহাতি, মারধরে রূপ নেয়। গুণ্ডামির অভিযোগও উঠেছে। খবর পেয়ে টেকনোসিটি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৫ জনকে আটক করেন। পরে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

ঘটনাটি ঘটেছে, নিউটাউনের ডাউনটাউন শপিং মলে নাইট কুইন নামে একটি স্পা-মাসাজ পার্লার রয়েছে। সেটির মালিক কলিমুদ্দিন। জানা গিয়েছে, গতকাল মদ্যপ অবস্থায় কিছু যুবক ওই পার্লারে গিয়েছিলেন। সেখানে তাঁদের সঙ্গে মালিক পক্ষের কোনও কারণে ঝামেলা বাধে। তাঁদের মারধরও করা হয় পার্লার থেকে। অন্যদিকে পার্লারের কর্মরত মহিলাকর্মীদের অভিযোগ, মদ্যপ যুবকরাই প্রথমে তাঁদের গায়ে হাত তুলেছিল, এরপরেই নিজেদের বাঁচাতে তাঁদেরকেও প্রহার করা হয়। এই ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

পরিস্থিতি উত্তাল হতেই টেকনোসিটি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং দুই পক্ষের কয়েকজনকে গ্রেফতার করে। তবে স্থানীয়দের দাবি, ওই পার্লারে মাসাজের আড়ালে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলছে। গতকাল মদ্যপ অবস্থায় যুবকরা পার্লারে ঢুকলে তাঁদের সঙ্গে টাকা নিয়ে বিবাদ বাঁধে পার্লারের মালিকের। যা পরে হাতাহাতিতে পৌঁছয়। তবে ওই পার্লারে আদৌ দেহ ব্যবসা চলত কিনা তা খতিয়ে দেখছে টেকনোসিটি থানার পুলিশ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের