ফ্ল্যাটের বিনিময়ে চাকরি!‌ সুজিত বসুকে ১০ দিনের হেফাজতে চাইল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে পালাবদল হয়েছে। আর তারপরই পুরসভা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। সুজিত বসুর বিরুদ্ধে এবার ‘মানি লন্ডারিং’ বা কালো টাকা সাদা করার গুরুতর অভিযোগ আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ, মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে সুজিত বসুকে পেশ করে ১০ দিনের নিজেদের হেফাজতে চাইলেন তদন্তকারীরা। একইসঙ্গে চাঞ্চল্যকর অভিযোগ এনেছে ইডি সুজিত বসুর বিরুদ্ধে। যা নিয়ে গোটা রাজ্যে আলোড়ন পড়ে গিয়েছে।

এদিকে ইডি আদালতে দাবি করেছে, গত সাত বছরে সুজিত বসু ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন একাধিক রেস্তোরাঁর অ্যাকাউন্টে প্রায় ৮ কোটি টাকা পড়েছে। সেই হদিশ হাতে এসেছে। যার কোনও বৈধ উৎস দেখাতে পারেননি প্রাক্তন মন্ত্রী। করোনাভাইরাসের সময় যখন সমস্ত ব্যবসা ধুঁকছিল, ঠিক তখনই সুজিত বসুর একটি চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে প্রায় ২ কোটি টাকা জমা পড়েছিল। এটারও কোনও যুক্তিসঙ্গত উত্তর মেলেনি। তাই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজিত বসুকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ১০ দিনের হেফাজতে নিতে চেয়ে আবেদন করলেন ইডির আইনজীবী।

অন্যদিকে ইডির দাবি, গত সাত বছরে মন্ত্রীর পরিবারের সদস্যদের নামে থাকা একাধিক রেস্তোরাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৮ কোটি টাকার লেনদেন হয়েছে। নিয়োগ দুর্নীতির সংগৃহীত কালো টাকা সাদা করতেই এই রেস্তোরাঁ ব্যবসার আড়ালে এমন কাজ করা হয়েছে। একই মামলায় ধৃত অয়ন শীলকে জেরা করে ইডি জানতে পেরেছে, দক্ষিণ দমদম পুরসভায় চাকরি দেওয়ার বিনিময়ে টাকা নিয়েছিলেন সুজিত বসু। তাঁদের কাছে অন্তত ১৫০ জনের তালিকা রয়েছে যাঁরা সুজিত বসুর নাম করে চাকরি পেয়েছিলেন। তবে চাকরির বিনিময়ে শুধু টাকা নেওয়া হয়েছে এমন নয়, কখনও ফ্ল্যাট নেওয়া হয়েছে, কখনও অন্য সুবিধা নেওয়া হয়েছে। সেই টাকা শেয়ার মার্কেটেও খাটানো হয়েছে বলে মনে করছে ইডি।

এছাড়া কদিন আগে তারাতলা ও লেকটাউনের ব্যবসায়ী বিবেক ঢনঢনিয়ার অফিস থেকে ৩ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। তদন্তকারীদের দাবি, ওই ব্যবসায়ীর সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিয়মিতভাবে মোটা অঙ্কের টাকা জমা পড়ত সুজিত বসুর ছেলে সমুদ্র বসু এবং তাঁর মেয়ের অ্যাকাউন্টে। এই আর্থিক লেনদেনের কারণ কী সেটা জানতে চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে দফায় দফায় জেরা করা হলেও এড়িয়ে গিয়েছেন সুজিত বসু বলে দাবি ইডির। তাঁর বক্তব্যে বারবার অসঙ্গতিও ধরা পড়েছে। তাই ১০ দিনের হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন বলে আদালতে জানিয়েছেন ইডির আইনজীবী।

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর