সর্ষের মধ্যেই কী লুকিয়ে ভুত? ভুয়ো পাসপোর্ট কাণ্ডে পুলিশের জালে আটক প্রাক্তন SI

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভুয়ো পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে দীর্ঘদিন ধরেই তদন্ত করছে পুলিশ। একাধিক জনকে গ্রেফতার করছে পুলিশ আধিকারিকরা। এবার সেই পুলিশের জালেই আটক এক প্রাক্তন এসআই। এক বছর আগে অবসর নিয়েছিলেন তিনি। শুক্রবার রাতে অভিযান চালিয়ে হাবড়ার অশোকনগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ল ৯-র ঘরে। আজ রবিবার অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আবদুল হাই। বয়স ৬১ বছর। সদ্য এক বছর আগে এসআই হিসাবে কাজ থেকে অবসর নিয়েছেন তিনি। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন আবদুল। জাল ১৫০টি পাসপোর্টের মধ্যে ৫২টির ইনকয়ারিং অফিসার ছিলেন অভিযুক্ত। সেই সুবাদে চক্রের অনেককে চিনতেন বলেও জানা গিয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ রেখে পাসপোর্ট জালিয়াতি অনেকটা নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ। তিনি পাসপোর্ট পিছু ২৫ হাজার করে নিতেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, বেহালায় ট্রাভেল এজেন্সির আড়ালে জাল পাসপোর্ট তৈরির পাশাপাশি মোটা টাকার বিনিময়ে চলত নকল আধার তৈরির কারবার। সেই ঘটনার তদন্তে নেমে কাণ্ডের মাথা মনোজ গুপ্তা ও সমরেশ বিশ্বাস এবং তার এক শাগরেদকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ধৃতদের জেরা করেই নদিয়ার ধীরেনের খোঁজ মেলে। সেটা পাসপোর্ট জালিয়াতি মামলায় অষ্টম গ্রেফতারি। তাদেকে জেরা করেই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর হদিস পেয়ে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা। তবে কী সর্যের মধ্যেই এতদিন লুকিয়ে ছিল ভূত? এর সঙ্গে কী আরও কোন পুলিশ কর্মী জড়িত রয়েছেন? পুলিশকর্মীকে হেফাজতে নিয়ে এই প্রশ্নেরই উত্তর খুঁজতে চান পুলিশ আধিকারিকরা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক