চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আরজি কর কাণ্ডে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন চার নার্স

নিজস্ব প্রতিনিধি: আরজি কর-কাণ্ড নিয়ে তদন্ত চলছে। সেই জন্য আরজি কর হাসপাতালের চার নার্সকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। শুক্রবার সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে গিয়ে হাজিরা দিলেন তাঁরা। চার জনকেই জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা।

সিবিআই মারফত জানা গিয়েছে আরজি কর হাসপাতালে যেদিন তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয় সেদিন এই চার নার্স ডিউটিতে ছিলেন। প্রসঙ্গত, সেই রাতে জরুরি বিভাগে কর্মরত ছিলেন, এমন বেশ কয়েক জন নার্সকে বৃহস্পতি এবং শুক্রবার সিজিওতে হাজিরা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। তারপর দীর্ঘ সময় ধরে প্রতিবাদ আন্দোলন দেখেছে রাজ্য, দেশ, বিশ্ব। এই ঘটনার প্রতিবাদে দীর্ঘ দিন অনশন এবং কর্মবিরতি চালিয়ে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা।

চিকি‍ৎসককে ধর্ষণ ও খুনের দায়ে অভিযুক্ত করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। নিম্ন আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। তবে নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত।

Published by:

Share Link:

More Releted News:

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

গরম বাড়লেও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরে চলবে দুর্যোগ

Super Saturday-তে ভোট প্রচারে হাওড়ায় মমতা, মুর্শিদাবাদে অভিষেক

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ