সংস্থার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতারণার ফাঁদ সর্বত্র পেতে রেখেছে প্রতারকরা। এবার নামি কুরিয়ার সংস্থার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা। অভিযুক্ত সংস্থারই সিনিয়র একসিকিউটিভ কর্মী। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ।   

জানা গিয়েছে, চলতি বছরের ২৫ অগস্ট ব্লু ডার্ট এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার সংস্থার এরিয়া ম্যানেজার অনুনয় মজুমদার পুলিশে অভিযোগ দায়ের করেন।  অভিযোগ, তাঁদের বিভিন্ন জেলায় রিজিওনাল অফিস রয়েছে। সেখানে সিনিয়র এক্সিকিউটিভ অপরেশন দফতরের দায়িত্বে ছিলেন শুভাশিস গুপ্ত। তাঁকে বেশকিছু জেলার ক্লাস্টার ইন চার্জ করা হয়েছিল।

২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সংস্থার মেইল আইডি এবং উচ্চপদস্ত আধিকারিকদের স্বাক্ষর জাল করে সংস্থার থেকে ১৩লক্ষ ৮০হাজার টাকা তুলে নিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বাঘাযতীন এলাকা থেকে অভিযুক্ত শুভাশিস গুপ্তকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্তের থেকে আধার কার্ড, প্যান কার্ড, ডিটিডিসি সংস্থার টারমিনেশন লেটার, একটি মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড উদ্ধার করে পুলিশ। অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের