Online Ticket কেনায় প্রতারণা চক্র, গ্রেফতার ৮

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে নয়া কায়দায় সাইবার জালিয়াতি। রেলের Online Ticket কেনার ব‌্যবস্থা করিয়ে দেওয়ার নাম করে এক মহিলার কাছ থেকে ২৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। প্রতারকেরা নিজেদের IRCTC’র কর্মী বলে পরিচয় দিয়ে ওই মহিলার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। সেই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের সাইবার শাখার আধিকারিকেরা ৮ জনকে গ্রেফতার করেছেন। জালিয়াতরা যে রেলের সংস্থার ভুয়া ওয়েবসাইট তৈরি করে জালিয়াতি করত, সেই তথ‌্যও তদন্তে উঠে এসেছে।

পুলিশ জানিয়েছে, পূর্ব কলকাতার বাসিন্দা এক মহিলা অভিযোগ জানান, তিনি Online-এ রেলের টিকিট কাটার চেষ্টা করছিলেন। বিফল হয়ে IRCTC’র ওয়েবসাইটে গিয়ে রেলের টিকিট কাটার প্রস্তুতি নেন। সার্চ ইঞ্জিনে গিয়ে রেলের ওই সংস্থার একটি Website খুঁজে পান। তিনি Log In করতে গিয়ে একটি Helpline দেখতে পান। বলা রয়েছে, ওই হেল্পলাইনে ফোন করলে তাঁকে সবরকম ফোন করা হবে। তিনি ওই হেল্পলাইনের নম্বরে ফোন করতেই তাঁর কাছ থেকে কিছু তথ‌্য চাওয়া হয়। এর পর তাঁকে একটি App ডাউনলোড করতে বলে জানানো হয়, ওই অ‌্যাপের মাধ‌্যমেই তাঁকে টাকা মেটাতে হবে। অভিযোগকারিণী ওই মহিলা বুঝতেও পারেননি যে, ওই Website-টি জাল।

ঘটনার তদন্তে নেমে পুলিশের আধিকারিকেরা জানতে পারেন, সাইবার জালিয়াতরা ওই মহিলার অজান্তে তাঁকে দিয়েই মোবাইলে Mirror App ডাউনলোড করায়। তারপরেই তাঁরা ওই মহিলার মোবাইলটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এর পর তাঁর ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টের লেনদেনের তথ‌্য সংগ্রহ করে ২৬ লক্ষ ৯১ হাজার টাকা তুলে নেয়। এই ব‌্যাপারে ব‌্যাঙ্ক জালিয়াতি দমন শাখার আধিকারিকরা তদন্ত শুরু করেন। মোবাইলের সূত্র ধরে পুলিশ এই জালিয়াতি চক্রের দুই মাথা মহম্মদ জাকির ইকবাল ও সরফরাজকে আনন্দপুরের চৌবাগা থেকে গ্রেফতার করে। ধৃতদের জেরা করে আরও ৬ জনকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কি না, তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ