ভোটের মুখে বঙ্গ সিপিএমে ভাঙন চওড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশ ভাঙছে বঙ্গ সিপিএম। বুধবারও সিপিএম ছেড়ে কংগ্রেসের যোগদান করলেন বিশিষ্ট এক অধ্যাপক।বুধবার প্রদেশ কংগ্রেস দফতরে সভাপতি শুভঙ্কর সরকারের(Subhankar Sarkar) হাত থেকে দলীয় পতাকা নিয়ে কংগ্রেসে যোগদান করলেন CPM ‘র পার্টি সদস্য বিশিষ্ট প্রফেসর সৌমিক চট্টোপাধ্যায়(Soumick Chatatpadhay)।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি মানস সরকার,মধ্য কলকাতা জেলা কংগ্রেসর সহ সভাপতি জয়ন্ত করুরি, ৫০ নং ব্লক কংগ্রেস সভাপতি প্রবীর ভট্টাচার্য,প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রোহন মিত্র,প্রদেশ কংগ্রেসের সম্পাদক (সংগঠন) আজমল খান,প্রদেশ কংগ্রেসের সম্পাদক (সংগঠন) অজিতেশ পান্ডে,প্রদেশ যুব কংগ্রেস নেতৃত্ব কমিটির সদস্য কাশিফ রেজা, মধ্য কলকাতা জেলা যুব কংগ্রেস সভাপতি মোঃ সেলিম।সি পি আই ( এম) সদস্যপদ ছেড়ে কংগ্রেসে যোগদানের পর প্রফেসর সৌমিক চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া হল দলের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মন বুঝতে যেভাবে ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা রাজনৈতিক দলের নেতা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করেছেন এরপর দলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

একই সঙ্গে মোঃ সেলিম(Md. Salim) নওশাদের সঙ্গে ও বৈঠকে মিলিত হয়েছেন। রাজ্যে তৃণমূল এবং দেশে বিজেপির বিরুদ্ধে নিরপেক্ষভাবে লড়াইয়ের এক নম্বর প্লাটফর্ম কংগ্রেস তাই জাতীয় কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে তিনি আগামী দিন তার ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক লড়াই জারি রাখবেন ।এমনটাই দাবি করেছেন সিপিএম ছেড়ে আসা কংগ্রেসে সদ্য যোগ দেওয়া প্রফেসর সৌমিক চট্টোপাধ্যায়। অপরদিকে সিপিএম ছেড়ে আসা প্রতীকুর রহমানের ইস্তফা কে কেন্দ্র করে বুধবার সিপিএমের অন্দরে রীতিমতো ঝড় ওঠে। সিপিএমের রাজ্য কমিটির সদস্য তরুন নেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে এখন জল্পনা চলছে জোর কদমে। এই পরিস্থিতিতে সিপিএমের রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠকে উঠে আসে প্রতীক উর প্রসঙ্গ। তবে রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠকে প্রতীকের বিষয়টি আপাতত গুরুত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম নেতৃত্ব।

প্রতীক উর রহমানের সঙ্গে কোন যোগাযোগ বা আলোচনা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠকে। যদিও সূত্রের খবর এ দিনের এই বৈঠকে তার পদত্যাগ পত্র কি করে সামনে এলো তা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএমের রাজ্য নেতৃত্ব। যাতে এই বিষয়ে বিতর্ক আর বেশি দূর নায়েক হয় তার জন্যই আপাতত প্রতীককে কোন রকম গুরুত্ব না দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে সিপিএম।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘১৯ বছরে মা হতে গিয়ে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, যন্ত্রণার কথা জানালেন বলি অভিনেত্রী

‘চলে যেতে হচ্ছে…’, বিশ্বকাপ থেকে দল বিদায় নিতেই পদত্যাগ করলেন ইকুয়েডরের কোচ

‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট

মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা