জোকা – বিবাদি বাগ মেট্রোর ট্রায়াল রান পর পর ৩ দিন

এই পরীক্ষা সফল হলে চলতি বছরের শেষ দিকে জোকা থেকে তারাতলা পর্যন্ত এই রুটে মেট্রো চলাচল শুরু হয়ে যেতে পারে। কাল শুরু হচ্ছে ট্রায়াল রান।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে প্রতীক্ষার অবসান। প্রায় এক যুগের। আগামিকাল অর্থাৎ বৃহষ্পতিবার জোকা থেকে বিবাদি বাগ প্রকল্পের(Joka Metro) ট্রায়াল রান(Trial Run) শুরু হতে চলেছে। পর পর ৩ দিন ধরে চলবে সেই ট্রায়াল রান। ওই পরীক্ষা সফল হলে চলতি বছরের শেষ দিকে জোকা থেকে তারাতলা(Taratala) পর্যন্ত এই রুটে মেট্রো চলাচল শুরু হয়ে যেতে পারে। যদিও সেই সিদ্ধান্ত গৃহীত হবে রেলমন্ত্রকের সেফটি বোর্ডের চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার পরে। তবে পুরো রুটে পরিষেবা মিলবে আরও অন্তত ৬ বছর বাদে ২০২৮ সাল নাগাদ। যদিও এই প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে ২০২৬ সাল।

তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রেলমন্ত্রী থাকাকালীন সময়ে জোকা থেকে বিবাদি বাগ অবধি মেট্রো রেল প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। সেই প্রকল্পের কাজ শুরু হয় বেশ কিছুটা দেরীতে। ডায়মণ্ডহারবার রোডের ওপর দিয়ে এলিভেটেড রুটে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত নিয়ে এসে তারপর মাটির নীচ দিয়ে তা নিয়ে যাওয়া হবে ধর্মতলা হয়ে বিবাদে বাগে। এমনটাই প্রথমে ঘোষণা করা হয়েছিল, পরে তা ধর্মতলা পর্যন্তই রাখা হয়েছে। বর্তমানে জোকা থেকে তারাতলা পর্যন্ত অংশের নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এই রুটে এখন ৬টি স্টেশন থাকছে। এগুলি হল জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা। আগামিকাল থেকে জোকা থেকে তারাতলা অবধি রুটে একটি নন এসি রেক দিয়ে এই ট্রায়াল রান সারা হবে। পর পর ৩ দিন ধরে এই ট্রায়াল রান চলবে। অর্থাৎ আগামিকাল, শুক্রবার ও শনিবার। আর এই ট্রায়াল রান দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বেহালাবাসী। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৬.৫ কিলোমিটার পথে এই ট্রায়াল রান চলবে।

জোকা থেকে ধর্মতলা এই মেট্রো রেল প্রকল্প কলকাতার(Kolkata) বুকে তৃতীয় মেট্রো রেল প্রকল্প হতে চলেছে। এই প্রকল্প সম্পূর্ণ হয়ে গেলে জোকা থেকে মেট্রোয় চড়ে ধর্মতলা আসা যেমন সহজ হবে তেমনি সেখান থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের মাধ্যমে সেক্টর ফাইভে চলে যাওয়ায় সহজ হবে। এখন জোকা, ঠাকুরপুকুর, বেহালা, বড়িশা এলাকার মানুষজনের সেক্টর ফাইভে যেতে খুব কম করেও ২ ঘন্টা সময় লাগে। যানজটের মুখে পড়লে তা আরও বেশি সময় লাগে। শহরের এই দুটি প্রধান মেট্রো রেল প্রকল্প পূর্ণ দমে চালু হয়ে গেলে এই সময়ই কমে ১ ঘন্টারও কম সময়ে এসে দাঁড়াবে। সেই সঙ্গে শহরের উত্তর-পূর্ব প্রান্তের সঙ্গে জুড়ে যাবে শহরের দক্ষিণ-পশ্চিম প্রান্ত। এটাই সব থেকে বড় লাভ।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?