গঙ্গাসাগর মেলা উপলক্ষে স্পেশাল ট্রেন চলবে কবে থেকে, জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : গঙ্গাসাগর মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে লাখো লাখো পুণ্যার্থী। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে বহু মানুষের সমাগম হয়। এই সব পুণ্যার্থীর কথা মাথায় রেখে আগামী ১২ থেকে ১৭ জানুয়ারি স্পেশাল গ্যালোপিং ট্রেন চালানোর উদ্যাগ নিয়েছে রেল।

রেলের তরফে জানা গিয়েছে, গঙ্গাসাগর মেলা উপলক্ষে কলকাতা-নামখানা ও শিয়ালদহ-নামখানার মধ্যে ডাউন গ্যালোপিং ইএমইউ ট্রেন চলবে। আপ ইএমইউ গ্যালোপিং ট্রেনগুলি চলবে নামখানা-শিয়ালদহ, লক্ষীকান্তপুর-শিয়ালদহ ও নামখানা-লক্ষীকান্তপুরের মধ্যে। পাশাপাশি রেলের তরফে জানানো হয়েছে, কলকাতা স্টেশন থেকে যাওয়ার সময়ে স্পেশাল ট্রেনগুলি কলকাতা ও মাঝেরহাটের মধ্যবর্তী সমস্ত স্টেশনে থামবে।

ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে পুণ্যার্থীদের জন্য পর্যাপ্ত বাস, ভেসেল, লঞ্চ রাখা হয়েছে। রাজ্য সরকারের জানানো হয়েছে, এই বছর পুণ্যার্থীদের জন্য ২২৫০টি সরকারি বাস, ২৫০টি বেসরকারি বাস, ৬টি বার্জ ও ১০০টি লঞ্চের ব্যবস্থা থাকবে। প্রয়োজনে কলকাতায় ১০টি টুরিস্ট বাসও রাখা হবে। যাতায়াতের জন্য ব্যবহার করা হবে ২১টি জেটি। বাস ও লঞ্চ পরিষেবার পাশাপাশি গঙ্গাসাগর মেলা চলাকালীন যাতে ট্রেন পরিষেবা ব্যাহত না হয়, সেজন্য রেলের কাছে অনুরোধ জানিয়েছিল রাজ্য। তারপরই স্পেশাল গ্যালপিং ট্রেন দেওয়ার কথা ঘোষণা করা হয়।

 

 

 

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের