ফুরফুরা শরীফ উৎসবের জন্য বিশেষ বাস সার্ভিস

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -এর অনুপ্রেরণায় ও মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্ত্তী -র তত্ত্বাবধানে ফুরফুরা শরীফ স্পেশাল বাস সার্ভিস শুরু হচ্ছে। 05/03/2020 থেকে 09/03/2023 পর্যন্ত এই বিশেষ বাস সার্ভিস থাকছে।আগামী ০৫/৩/২৩ থেকে হুগলি জেলার ফুরফুরা দরবার শরীফে শুরু হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র এক ধর্মীয়সভা বা ঈসালে সওয়াব’। এই উৎসব প্রতিবছর বাংলা ক্যালেন্ডার হিসাবে ২১শে ফাল্গুন থেকে ২৩শে ফাল্গুন অবধি চলে।

এই উৎসবে আগত অগণিত ভক্তদের যাত্রা সুগম ও নিরাপদ করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের এই বছরের নব প্রয়াস – বিভিন্ন দূরবর্তী স্থান থেকে ফুরফুরা শরীফ স্পেশাল বাস
সার্ভিস।রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বুধবার সাংবাদিক বৈঠক করে জানান, পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা যৌথভাবে এই বাস পরিষেবা প্রদান করবে। এই বছর থেকে এই বিশেষ পরিষেবা চালু হচ্ছে। প্রতিটি বাসই সকাল থেকে রাত্রি পর্য্যন্ত একাধিক ট্রিপ সম্পন্ন করবে।

স্পেশাল বাস সার্ভিস সূচী হল নিম্নরূপ —————-
২৬ ট্রিপ থাকছে এসপ্ল্যানেড থেকে ফুরফুরা শরীফ।
২০ ট্রিপ থাকছে বারাসাত থেকে ফুরফুরা শরীফ।১৮ ট্রিপ আরামবাগ থেকে
ফুরফুরা শরীফ থাকছে।২৬ ট্রিপ ডানকুনি রেল স্টেশন থেকে ফুরফুরা শরীফ থাকছে।২৮ ট্রিপ হরিপাল রেল স্টেশন থেকে ফুরফুরা শরীফ থাকছে।
২৪ ট্রিপ বারুইপাড়া রেল স্টেশন থেকে ফুরফুরা শরীফ থাকছে।
২৪ ট্রিপ বড়গাছিয়া রেল স্টেশন থেকে ফুরফুরা শরীফ থাকবে।শ্রীরামপুর কোর্ট থেকে ফুরফুরা শরীফ স্পেশাল বাস সার্ভিস ২৪ ট্রিপ থাকবে।সবকটি ট্রিপ যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, তার জন্য সৌজন্যে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর থাকবে বলে জানান পরিবহন মন্ত্রী।

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়