বৃহস্পতিবার কলকাতায় গঙ্গা আরতির সূচনা হতে পারে মুখ্যমন্ত্রীর হাতে

বুধবার বাজেকদমতলা ঘাটে শেষ মুহূর্তের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন কলকাতা পুরসভার আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বারাণসীর ধাঁচে কলকাতায় গঙ্গা আরতি (Ganga Arati) শুরুর কাজ প্রায় সম্পূর্ণের পথে। আগামী বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে এই গঙ্গা আরতির সূচনা হতে পারে।

কলকাতা পুরসভা সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার বাজেকদমতলা ঘাটে এই উদ্যোগের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বুধবার বাজেকদমতলা ঘাটে শেষ মুহূর্তের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন কলকাতা পুরসভার আধিকারিকরা। এদিন কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে কলকাতা পুলিশ ও রাজ্য সরকারের প্রতিনিধিদের বৈঠক হয়। ইতিমধ্যে বাজেকদমতলা ঘাটে তৈরি করা হয়েছে গঙ্গাদেবীর মন্দির। গঙ্গা আরতির জন্য বাজেকদমতলা ঘাটে ১১টি মঞ্চ তৈরি করা হচ্ছে। এই ১১টি ঘাটে মোট ২২ জন পুরোহিত আরতি করবেন।

উল্লেখ্য গত বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বারাণসীতে গঙ্গা আরতি দেখে মুগ্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই গঙ্গা আরতিতে তাঁকে অংশগ্রহণ করতেও দেখা গিয়েছিল। বারাণসী থেকে কলকাতায় ফিরে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে কলকাতায় গঙ্গা আরতি শুরুর আয়োজন করার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অবশেষে আগামী বৃহস্পতিবার কলকাতায় সেই গঙ্গা আরতির সূচনা হতে চলেছে মুখ্যমন্ত্রীর হাত ধরে। কলকাতা পুরসভা সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর পাশাপাশি বৃহস্পতিবার গঙ্গা আরতির সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মেয়র, মেয়র পরিষদ নিকাশি-সহ কলকাতা পুরসভার শীর্ষ আধিকারিকেরা। গঙ্গা আরতির সূচনা করার পাশাপাশি, গঙ্গাদেবীর একটি মূর্তিও উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনার পর গঙ্গা আরতি দেখার জন্য খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩