এবার ক্রুজে চেপে সুযোগ মিলবে গঙ্গা আরতি দেখার, শীঘ্রই চালু হবে পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার ক্রুজে চেপে গঙ্গা আরতি করার সুযোগ মিলবে। সেইসঙ্গে সুযোগ মিলবে বাউল গান শোনার। হুগলি জলপথ পরিবহণ ও একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে নতুন এই পরিষেবা চালু হতে চলেছে। আগামী পয়লা জুলাই থেকেই চালু হতে পারে এই পরিষেবা।

জানা যাচ্ছে, বাবুঘাট থেকে শুরু হতে পারে এই গঙ্গাবিহার। এই গঙ্গাবিহারের মূল লক্ষ্যই হল কলকাতার বাবুঘাট ও হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গা আরতি দেখানো। একটি বেসরকারি সংস্থার লঞ্চে এই গঙ্গা আরতি দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আড়াই ঘণ্টার এই গঙ্গাবিহারে থাকছে বাউল গান শোনার সুযোগ। এছাড়াও থাকছে ফুচকা, ঝালমুড়ি সহ নানা ধরনের খাবারের আয়োজন। এই গঙ্গাবিহারের জন্য টিকিটের মূল্য ৩০০ টাকা হতে পারে বলে খবর।

বেসরকারি সংস্থার এই লঞ্চটি বাবুঘাট থেকে ছেড়ে প্রথমে যাবে নিমতলা ঘাটে। এরপরে সেটি হাওড়া ব্রিজ, মিলেমিয়াম পার্ক হয়ে ফের বাবুঘাটে আসবে। সেখানে গঙ্গা আরতি দেখাবে। এরপর লঞ্চটি যাবে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে। সেখানেও গঙ্গা আরতি দেখানো হবে। শেষে লঞ্চটি আবার বাবুঘাটেই ফিরে আসবে। প্রতিটি লঞ্চে ৪০ থেকে ৫০ জনের আসন রাখা হতে পারে। এই প্রসঙ্গে হুগলি জল পথ পরিবহণের ডিরেক্টর অজয় দে জানান, পরিষেবা চালু করার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। যাত্রী নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করে দ্রুত এই পরিষেবা চালুর কথা ভাবা হচ্ছে।

 

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

নগ্ন হয়ে বিক্রি করছেন ক্রীড়া সরঞ্জাম, সিডনি সুইনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ অলিম্পিক চ্যাম্পিয়ন

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?