গোটা দেশজুড়ে কমল সোনার দাম, বিয়ের মরসুমে কলকাতায় কত হল?

এই মূহুর্তে দেশজুড়ে ২৪ ক্যারেট সোনার দাম ৭৭ হাজার টাকা ছাড়িয়েছে। ২২ ক্যারেট সোনার দাম ৭১ হাজার টাকার একটু বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরসুমে সস্তা সোনার দাম। সপ্তাহের শেষে কলকাতায় সোনার দাম কমেছে অনেকটাই। এদিকে এখন আবার বিয়ের মরসুম। শীতকাল মানেই বাঙালি বিয়ের আদর্শ সময়। তবে বিয়ের জন্যে আগেভাগেই সোনা কিনে রাখেন অনেকে। আবার সোনার দাম কম হওয়ার অপেক্ষাও থাকেন অনেকে। সেই বুঝে বিয়ের জন্যে সোনা কেনাকাটি শুরু করেন পাত্র-পাত্রীর পরিবার। স্বাভাবিকভাবেই বিয়ের মরশুমে সোনার ব্যপক চাহিদা থাকে। সোনাকে শুভ বলে বিশ্বাস করা হয়। আবার, সোনা অমূল্য সম্পদও বটে। হাতে টাকা পয়সা না থাকলেও বিপদে কাজে আসে সোনা। যাই হোক, গত কয়েক দিন ধরেই সোনার দাম ওঠানামা করছিল।

গতকাল অর্থাৎ শুক্রবার (৬ ডিসেম্বর) কলকাতায় সোনার দাম অনেকটাই কম ছিল। শুক্রবার কলকাতায় প্রতি গ্রামে ২২ ক্যারাট সোনার দাম ছিল ৭ হাজার ১১৫ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭ হাজার ৭৬২ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৭১ হাজার ১৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭৭ হাজার ৬২০ টাকা। শনিবার (৭ ডিসেম্বর) আরও কমল সোনার দাম। শুক্রবারের থেকে প্রায় ২৫০ টাকা কমেছে সোনার দাম। ৭ ডিসেম্বর কলকাতায় ১০ গ্রাম হলমার্ক সোনার দাম হয়েছে ৭২, ৯৫০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৭৬,৭৫০ টাকা। সুতরাং এই সময় সোনা কিনলে অনেকটা চিন্তা দূর হবে। তবে বাজারে আসল সোনার দামের সঙ্গে মেকিং চার্জ এবং ট্যাক্স যোগ হয়ে সোনার গহনার দাম ফেলা হয়।

এই মূহুর্তে দেশজুড়ে ২৪ ক্যারেট সোনার দাম ৭৭ হাজার টাকা ছাড়িয়েছে। ২২ ক্যারেট সোনার দাম ৭১ হাজার টাকার একটু বেশি। তবে আজ রুপোর দামে কোনও পরিবর্তন দেখা যায়নি। ৭ ডিসেম্বর, এক কেজি রুপোর দাম হয়েছে ৯২,০০০ টাকা।  তবে আগামী দিনে সোনা ও রুপোর দাম আরও বেশি হতে চলেছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের