কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার বিপুল পরিমাণের সোনা। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যাংকক থেকে কলকাতাগামী একটি বিমানে অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম সোনা উদ্ধার করল কলকাতা বিমানবন্দর থানার পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘটনায় দুই যাত্রীকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে সোনা পাচারের  সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই যাত্রী ব্যাংকক থেকে কলকাতায় আসেন। তাঁদের সম্পর্কে আগে থেকেই গোপন সূত্রে তথ্য পেয়েছিলেন তদন্তকারীরা। সেই তথ্যের ভিত্তিতে কলকাতা বিমানবন্দরে তাঁদের উপর নজরদারি শুরু হয়। পরে সন্দেহের ভিত্তিতে দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁদের কাছে সোনা থাকার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের। এরপর দু’জনকে বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তল্লাশির সময় নিজেদের কাছে থাকা সোনা তাঁরা থানার টেবিলের উপর বের করে দেন বলে পুলিশ সূত্রে দাবি। 

আরও পড়ুন: বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের 

জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ৯০০ গ্রাম। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া সোনাগুলি ২৪ ক্যারেটের বলে জানা গিয়েছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা। তবে এত বিপুল পরিমাণ সোনা কোথা থেকে আনা হয়েছিল, তার গন্তব্যই বা কোথায় ছিল,  তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে কোনও আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য সোনা পাচারচক্রের যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

ডায়রিয়ায় আক্রান্ত ছেলে, বৃদ্ধা মা’কে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার করানোর অভিযোগ

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

‘মহিলাদের নিরাপত্তা জোরদার করতে হবে’, বারাকপুরে চেক বিতরণ অনুষ্ঠান থেকে বার্তা অর্জুন সিংহের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নার্সের উপর পাশবিক অত্যাচার, গ্রেফতার BMOH

গরম ভাতের সঙ্গে এই আলু বেগুন মশলা ফ্রাই একবার খেলে বারবার বানাতে চাইবেন

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের