এলেন না রাজ্যপাল, চেয়ার ফাঁকা রেখেই শুরু হল যাদবপুরের সমাবর্তন

Share:

নিজস্ব প্রতিনিধি :- বেশ কিছুদিন ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে ঘিরে রাজ্যপালের সাথে চলছিল দ্বন্দ্ব। এর জেরে কী  সমাবর্তনে আসছেন রাজ্যপাল? সকাল থেকেই এই প্রশ্নটা ঘোরাঘুরি করছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় জুড়ে। কিন্তু সময় এগোতেই প্রকাশ্যে এল আসল সত্য। চেয়ার ফাঁকা রেখেই শুরু হল সমাবর্তন।

মঙ্গলবার সকাল থেকে সমাবর্তন ঘিরে চলছিল তোরজোড়। দীর্ঘক্ষন রাজ্যপালের জন্য অপেক্ষার পর শুরুও হয় অনুষ্ঠান। পতাকা উত্তোলন করতে গিয়েও থমকে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আচার্য আসবেন কি না, এই সংশয়ে থমকে ছিল পুরো প্রক্রিয়াই। কিন্তু শেষ পর্যন্ত ফাঁকাই রইল চেয়ার।

প্রসঙ্গত, সমাবর্তনের জন্য যাদবপুর থেকে রাজভবনে এক চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস চিঠিতে দাবি করেন, স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে কিছুদিনের মধ্যেই। তখন তাঁকে সমাবর্তনের দায়িত্ব দেওয়া হোক। তার আগে এত তাড়াহুড়ো করে সমাবর্তনের কোনও প্রয়োজন নেই।কিন্তু তাতে কান না দিয়ে সমাবর্তন করতে চেয়ে ফের চিঠি দেয় যাদবপুর। সেই চিঠিতে রাজ্যপাল জানান, বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিউট না মেনে তাড়াহুড়ো করে সমাবর্তনের আয়োজন করছেন। বিষয়টিকে সম্পূর্ণ বেআইনি বলে অ্যাখা দিয়েছেন রাজ্যপাল। এই অবস্থায় রাজ্যপালের অনুপস্থিতিতেই হল যাদবপুরের সমাবর্তন। 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের