হাওড়া পুরসভার সংশোধনী বিল নিয়ে নতুন আপত্তি ধনকড়ের

কলকাতা ও হাওড়া পুরভোট নিয়ে বারবার পথ আটকাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ও হাওড়া পুরভোট নিয়ে বারবার পথ আটকাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার বিধানসভাত সর্বসম্মতিতে পাশ হওয়া হাওড়া ও বালি পুরসভার পৃথিকীকরণ বিল নিয়ে বাগড়া দিলেন রাজ্যপাল। বুধবার এই সংশোধনী বিলে ১৮ টি আপত্তি তুলে আরও তথ্য রাজ্যের কাছে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিজেপির কায়দায় বারবার রাজ্যের দুই যমজ শহরের পুরভোট আটকাচ্ছেন রাজ্যপাল, এই অভিযোগ করেছে তৃণমূল। এবার নতুন করে হাওড়া ও বালি পুরসভার পৃথিকীকরণের জন্য যে সংশোধনী বিল আনা হয়েছে তাতেও ভুল বের করে নতুন অজুহাত দেখাচ্ছেন জগদীপ ধনকড়। এদিন তিনি টুইটে এই বিল নিয়ে সংবিধানের ২০০ ধারার উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, হাওড়া ও বালি পুরসভা ২০১৬ সালে সংযুক্ত করে রাজ্যের শাসকদল। কিন্তু এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ দুই পুরসভা জুড়ে দেওয়ায় পরিষেবার অসুবিধা হচ্ছে। আমজনতার দাবিকে মান্যতা দিয়েই জানুয়ারি মাসে রাজ্যের মন্ত্রিসভা হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করার সম্মতি দেয়। যা কিছুদিন আগেই পুর ও নগরন্নোয়ন দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয় এবং বিধানসভায় আনা হয় প্রস্তাব। তাতে সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সম্মতিতে পাশ হয় হাওড়া ও বালি পুরসভার বিল। সংশোধন করা হয় হাওড়া পুরসভার আইন। কিন্তু তাতে আপত্তি দেখায় বিজেপি। আর সেই পথে হেঁটে আপত্তি দেখিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

এমনিতেই হাওড়া ও কলকাতা পুরসভার ভোট বিশ বাঁও জলে। আদালতে আগামী সোমবার মামলার শুনানি, এর মাঝে হাওড়ার সঙ্গে বালিকে আলাদা করার বিলে সই না করায় আগামী ১৯ ডিসেম্বর ভোট হওয়া অসম্ভব। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার শেষ সময় নির্দেশিকা জারির। তাই রাজ্য নির্বাচন কমিশন আইনি পরামর্শ নিয়ে শুধুই কলকাতায় পুরভোট নিয়ে বিজ্ঞপ্তি জারির চিন্তাভাবনা করছে বলেই জানা গিয়েছে।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের