সুপ্রিম নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ রাজ্যপালের

Share:

নিজস্ব প্রতিনিধি : সুপ্রিম কোর্টের নির্দেশের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নতুন এই অস্থায়ী উপাচার্যের নাম অধ্যাপক ভাস্কর গুপ্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরও পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রায় দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করা হল। এর আগে বুদ্ধদেব সাউকে অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর বুদ্ধদেববাবুকে উপাচার্যের পদ থেকে অপসারিত করা হয়েছিল। রাজ্যপালের নির্দেশ অমান্য করার পরিপ্রেক্ষিতেই বুদ্ধদেববাবুকে উপাচার্যের পদ থেকে অপসারিত করা হয়েছিল। উপাচার্য ছাড়াই ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদটি খালিই ছিল। শেষ পর্যন্ত প্রায় চার মাস পর ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করা হল।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়, সাধু রাম সিএইএনডি মুর্মু বিশ্ববিদ্যালয় ও হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হলেন অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়। পাশাপাশি দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ে নতুন অস্থায়ী উপাচার্য হলেন অধ্যাপক প্রেম পোদ্দার। সাধু রাম সিএইএনডি মুর্মু বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হলেন অধ্যাপক অমিয় কুমার পাণ্ডা। হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে তপন কুমারকে। সেইসঙ্গে রানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটির অস্থায়ী উপাচার্য হিসাবে আশুতোষ ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ