রবিবার আচমকা দিল্লি যাচ্ছেন রাজ্যপাল

পঞ্চায়েত ভোটে হিংসা ও অশান্তির ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকে রিপোর্ট জমা দিতে তাঁর এই দিল্লি সফর বলে মনে করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের দিন রাজ্যের বিভিন্ন বুথ ঘুরে দেখার পর রবিবার আচমকা দিল্লি সফরে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পঞ্চায়েত ভোটে হিংসা ও অশান্তির ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকে রিপোর্ট জমা দিতে তাঁর এই দিল্লি সফর বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, রাজ্যে ভোটের পরিস্থিতি নিয়ে রাজভবনের তরফে রিপোর্ট তৈরি করা হয়েছে। রবিবার দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে সেই রিপোর্ট পেশ করতে পারেন রাজ্যের সাংবিধানিক প্রধান। রবিবার সন্ধ্যা সওয়া ছ’টা নাগাদ রাজভবন থেকে রওনা হবেন রাজ্যপাল বোস। যাবেন বিমানবন্দরে। সেখান থেকে বিশেষ বিমানে দিল্লি যাবেন তিনি। দিল্লিতে পৌঁছনোর পর তিনি সাক্ষাৎ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।

উল্লেখ্য পঞ্চায়েত ভোটের দিন রাজ্যপাল সিভি আনন্দ বোস সকালে ভোট দেখতে বেরিয়েছিলেন। প্রথমে তিনি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও আশেপাশের পঞ্চায়েতগুলোতে যান। তার পর যান বারাসতের কদম্বগাছিতে। সেখানে তিনি নির্দলপ্রার্থী তলসিমা বিবির গুলিবিদ্ধ সমর্থকের পরিবারের সঙ্গে দেখা করেন। পরে বারাসত হাসপাতালে সংঘর্ষে আহত দেখতে যান তিনি। ভোটের হিংসা প্রসঙ্গে শনিবার রাজ্যপাল বলেছিলেন, ‘এক জন রাজ্যপালের যা কর্তব্য, তাই করব।’ তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার দিল্লি যাচ্ছেন তিনি।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?