চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: ঢাকে কাঠি পড়ে গেল বাঙালির মহোৎসবের। সেই কাঠি বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আসন্ন শারদোৎসবের প্রস্তুতির বৈঠক সেরে ফেললো রাজ্য সরকার, থুড়ি বাংলার অগ্নিকন্যা। এদিন বিকালে কলকাতার(Kolkata) নেতাজি ইন্ডোর স্টেডিয়াম(Netaji Indoor Stadium) দুর্গাপুজো(Durga Puja) কমিটির কর্মকর্তাদের সঙ্গে মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, এবারে রাজ্য সরকারের তরফে পুজোকমিটি তথা ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। সেই সঙ্গে বিদ্যুতের বিলের ওপর ৭৫ শতাংশ ছাড় মিলবে। গতবছর এই অনুদানের(Grant) পরিমাণ ছিল ৭০ হাজার টাকা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এদিন এটাও জানিয়ে দিয়েছেন আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে এই অনুদানের পরিমাণ হবে ১ লক্ষ টাকা। করে। সেই সঙ্গে ১৫ অক্টোবর হবে কলকাতার রেডরোডে বিখ্যাত দুর্গাপুজোর কার্ণিভাল।

শারদোৎসবের গোটা পর্ব কীভাবে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং যাতে নির্বিঘ্ন করা যায়, সেই জন্য প্রতি বছর পুজোর মাস দুয়েক আগে কলকাতার বড় বড় পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকী সভা করেন মুখ্যমন্ত্রী। এবারেও তার ব্যতিক্রম হল না। রাজ্যের ভাঁড়ারে নিদারুণ আর্থিক টানাটানি থাকার মধ্যেও, কেন্দ্রের বাজেটে বাংলাকে চূড়ান্ত ভাবে বঞ্চিত করে রাখার মধ্যেও মুখ্যমন্ত্রী এদিন পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে দুর্গাপুজোর অনুদান চালিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েচ দেন। ২০২২ সালে এই অনুদানের পরিমাণ ছিল ৬০ হাজার টাকা। গতবছর সেই টাকার পরিমাণ ১০ হাজার টাকা বাড়িয়ে মুখ্যমন্ত্রী ৭০ হাজার টাকা করে দিয়েছিলেন। তাই এইবছর অনেকেই ধরে রেখেছিলেন এবছর তা বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন অনুদানের পরিমাণ বাড়িয়ে করা হচ্ছে ৮৫ হাজার টাকা।

এই ঘোষণার আগে অবশ্য মুখ্যমন্ত্রী বৈঠকে উপস্থিত থাকা পুজো কমিটির সদস্যদের কাছ থেকে জানতে চান তাঁরা এই অনুদানের পরিমাণ নিয়ে কে কী চাইছেন। সেই সময়েই ১ লক্ষ টাকার অনুদান দেওয়ার দাবি ওঠে। যদিও মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, এক লাফে এতটা বাড়ানো যাবে না। যখন তিনি এই অনুদান দেওয়া শুরু করেছিলেন, তখন মাত্র ২৫ হাজার টাকা দেওয়ার মাধ্যমে শুরু করেছিলেন। ধাপে ধাপে তা বাড়িয়ে গতবছত তা ৭০ হাজার করেছিলেন। এবারে তাই ১ লক্ষ করতে পারবেন না। ৭০ হাজার বাড়িয়ে এবার ৮৫ হাজার করা হচ্ছে, আগামী বছর থেকে এই অনুদানের পরিমাণ হবে ১ লক্ষ টাকা। এই বছরই তিনি তা আগাম ঘোষণা করে দিলেন।

Published by:

Share Link:

More Releted News:

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ