মোটর ট্রেনিং স্কুলগুলির মালিকানা ও ঠিকানা বদলের সবুজ সঙ্কেত

রাজ্যের Motor Training School-গুলির মালিকানা ও ঠিকানা বদলের বিষয়ে সবুজ সঙ্কেত দিল রাজ্যের পরিবহণ দফতর। তবে মোট ১২টি নথি জমা করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের Motor Vehicle Act-এ মালিকানা কিংবা ঠিকানা পরিবর্তনের সুস্পষ্ট সংস্থান নেই। আর তার জেরে Motor Training School’র মালিকানা কিংবা ঠিকানা বদল(Change of Ownership and Address) সংক্রান্ত ক্ষেত্রে এতদিন বড়সড় সমস্যার সৃষ্টি হতো। কার্যত এই সমস্যার জন্য এতদিন রাজ্যে Motor Training School-গুলির মালিকানা ও ঠিকানা বদলের কাজ সারতে বেশ সমস্যা হতো। কিছু কিছু ক্ষেত্রে তো তা করাই যেত না। এই অবস্থায় রাজ্যের পরিবহণ দফতর(West Bengal Transport Department) Motor Training School’র মালিকানা কিংবা ঠিকানা বদল সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশিকা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন। আর তার জেরেই রাজ্যের Motor Training School-গুলির মালিকানা ও ঠিকানা বদলের বিষয়ে সবুজ সঙ্কেত দিল রাজ্যের পরিবহণ দফতর। জানানো হয়েছে, Motor Training School-গুলি চাইলে উপযুক্ত তথ্যপ্রমাণ দিয়ে মালিকানা ও ঠিকানা বদল করতে পারবে। এ ক্ষেত্রে পরিবহণ দফতরের কাছে মোট ১২টি নথি জমা করতে হবে। সেই সব নথিপত্র যাচাইয়ের পর ঠিকানা ও মালিকানা বদলে অনুমতি দেবে পরিবহণ দফতর।      

আরও পড়ুন, সার্জেন্টের চোখে ইট ছুঁড়ে মারা বিজেপি নেত্রী গ্রেফতার মহেশতলায়

রাজ্যে দীর্ঘ দিন ধরে একাধিক Motor Training School’র তরফে দাবি ছিল যাতে সেগুলির ঠিকানা ও মালিকানা সংক্রান্ত বিষয়টি রাজ্যের পরিবহণ দফতর অনুমোদন করে। কিন্তু মূল Motor Vehicle Act-এ Motor Training School-গুলির মালিকানা ও ঠিকানা বদলের সুস্পষ্ট সংস্থান না থাকায় তা আটকে ছিল। গত জুন মাসে এই সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ নিতে বৈঠক করেন রাজ্যের পরিবহণ দফতরের আধিকারিকরা। ঠিক হয়, নয়া নির্দেশিকা তৈরি করা হবে। ওই নির্দেশিকা অনুযায়ী, কোনও মোটর ট্রেনিং স্কুলের মালিকের মৃত্যুতে কিংবা ভিন্ন কারণে মালিকানা বদলের জন্য স্কুলের লাইসেন্স-সহ আইনি দাবিদারকে লিখিত ভাবে আবেদন করতে হবে। জমা করতে হবে মৃত্যুর শংসাপত্র-সহ একটি হলফনামা। লিখিত বয়ানে জানাতে হবে, সংশ্লিষ্ট মোটর ট্রেনিং স্কুলের অন্য কোনও দাবিদারের এই বিষয়ে কোনও আপত্তি নেই। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সঙ্গে প্যান ও আধার কার্ডের প্রতিলিপি দিয়ে আবেদন করতে হবে। আবেদনে মোট ১২টি বিষয়কে যুক্ত করতে হবে।

আরও পড়ুন, দিল্লিতে মমতা বিরুদ্ধে FIR বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীর

অন্য দিকে, মোটর ট্রেনিং স্কুলের ঠিকানা বদলের জন্য ট্রেড লাইসেন্স-সহ একই ভাবে আবেদন করতে হবে। সঙ্গে প্যান ও আধার-সহ স্কুল অফিসের মালিকানার প্রমাণপত্রও জমা দিতে হবে। পরিবহণ দফতর দুই ক্ষেত্রেই জমা পড়া যাবতীয় নথি খতিয়ে দেখবে। যাচাই করা হবে নথি। যাবতীয় প্রক্রিয়া শেষ হলে মিলবে ঠিকানা বদলের অনুমতি। এ প্রসঙ্গে পরিবহণ দফতরের আধিকারিকদের দাবি, যে কোনও ক্ষেত্রে মালিকানা ও ঠিকানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘদিন ধরে পরিবহণ দফতরে এই সংক্রান্ত বিষয়ে আবেদন জমা পড়ছিল। কিন্তু কোনও সদর্থক পদক্ষেপ নেওয়া যাচ্ছিল না। গত সপ্তাহে দফতরের সচিব সৌমিত্র মোহন এই সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশিকা জারি করে দেওয়ায় যাবতীয় সমস্যার সমাধান হয়েছে। সঠিক নথি জমা দিলে মোটর ট্রেনিং স্কুলগুলির ঠিকানা ও মালিকানা বদলে খুব বেশি সময় লাগবে না।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক