এই মুহূর্তে

‘জন গণ মন জাতীয় গান’, জ্ঞানেশের ‘জ্ঞান’ নিয়ে কটাক্ষ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি : ‘জনগণমন’-কে জাতীয় গান বলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্সপোস্ট করে এই ঘটনায় কটাক্ষ করেছেন।

নিজের এক্সপোস্টে তিনি লিখেছেন, দেশের একজন সাংবিধানিক মর্যাদাসম্পন্ন ব্যক্তি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানেন না কোনটি আমাদের জাতীয় সঙ্গীত। কোনটি আমাদের জাতীয় গান। আজ মঙ্গলবার তিনি জাতীয় সঙ্গীত ‘জন গণ’ কে আমাদের জাতীয় গান হিসাবে বর্ণনা করেছেন। কীভাবে এই ধরনের বক্তব্য রাখতে পারেন।

রবিবার রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। সকল রাজনৈতিক দলের কথা শুনেছেন। মঙ্গলবারও একাধিক বৈঠক করেছেন তাঁরা। SIR-র একমাত্র লক্ষ্য স্বচ্ছ ভোটার তালিকা। পশ্চিমবঙ্গে কয় দফায় ভোট হবে তা নির্ভর করবে আইন শৃঙ্খলার ওপরে। মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করেন কমিশনের ফুল বেঞ্চ। সেখানেই জ্ঞানেশ কুমার বলেছেন, ‘আমাদের জাতীয় গান জন গণ মন….’। এরপরেই তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। একজন নির্বাচনের আধিকারিক ন্যাশনাল অ্যান্থেমকে ন্যাশনাল সং বলায় প্রশ্ন তোলা হচ্ছে।

 

মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর কমিশন। তাই বাংলাতে ভোট প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। এটা গণতন্ত্রের উৎসব। বাংলার সকল ভোটাররা নিজেদের ভোটদান করবেন। কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। নজরদারি চালাবেন কমিশনের আধিকারিকরা। নির্বাচনের কাজে নিযুক্ত আধিকারিকদের কাজে গাফিলতি ধরা পড়লে কড়া পদক্ষেপ করা হবে। প্রতিটি পোলিং স্টেশনে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। কোনও বুথেই ১২০০-র বেশি ভোটার থাকবে না।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলার প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন মমতা

সহমর্মিতা জানাতে পদত্যাগী রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে দেখা করছেন মমতা

অভিষেকের আবেদনে সাড়া দিয়ে পাঁচ দিনের মাথায় ধর্না তুললেন মমতা

রান্নার গ্যাসের সংকট, বন্ধ কচুরি – নানপুরি – সিঙাড়ার দোকান

মমতার চেষ্টায় মাথার উপর ছাদ পেলেন শতাধিক গৃহহীন

‘ব্রাহ্মণ পরিবারের ২ কোটি ভোট দিদির কাছে যাবে’, বললেন ব্রাহ্মণ সমাজের প্রেসিডেন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ