কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্রের ভাইকে জামিন হাইকোর্টের

৫ লাখ টাকা ব্যক্তিগত বন্ডে বিকাশ মিশ্রকে জামিনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যদিও জামিন পেলেও আপাতত দেশ ছেড়ে যেতে পারবেন না বিকাশ মিশ্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচার কাণ্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন  মূল অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। শুক্রবার কলকাতা হাইকোর্ট বিকাশকে শর্তসাপেক্ষে জামিন দেয়। এদিন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে তাঁর জামিনের নির্দেশ দেন। ৫ লাখ টাকা ব্যক্তিগত বন্ডে বিকাশ মিশ্রকে জামিনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যদিও জামিন পেলেও আপাতত দেশ ছেড়ে যেতে পারবেন না বিকাশ মিশ্র। সিবিআইয়ের কাছে তাঁর পাসপোর্ট জমা রাখার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি কয়লা পাচার মামলার শুনানিতে আসানসোল আদালতে তাঁকে হাজিরা দিতে হবে বলেও নির্দেশ দেয় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেফতার করে বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে। গ্রেফতার করার পর গত জুলাই মাসে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই মামলায় প্রথম চার্জশিট পেশ করে সিবিআই। সেই চার্জশিটে বিকাশ মিশ্রের নাম ছিল। অনুপ মাঝি ওরফে লালার নামও ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে। ৪১ জনের সেই নামের তালিকায় ছিল ৪ জন কয়লা মাফিয়ার নামও। তাঁরা যথাক্রমে জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দা, গুরুপদ মাঝি এবং নীরদ মণ্ডল। সিবিআইয়ের পেশ করা সেই চার্জশিটে নাম ছিল কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রেরও। যদিও বিনয় মিশ্র বর্তমানে গা ঢাকা দিয়ে রয়েছেন।

প্রসঙ্গত ২০২০ সালে নভেম্বর মাসে কয়লা পাচার কাণ্ডে এফআইআর দায়ের করে সিবিআই। কয়লা পাচার কাণ্ডে বিনয় মিশ্র-সহ চারজনের নামে ‘ওপেন এনডেড ননবেলেব্যাল ওয়ারেন্ট’ জারি হয়েছিল আগেই। শুধু বিনয় মিশ্র নয়, তার পাশাপাশি রত্নেশ্বর ভার্মা, নীরজ সিং ও অমিত সিংয়ের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তদন্তকারীদের দাবি, রত্নেশ্বর ভার্মা মূলত ইসিএল আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতেন এবং টাকা পাচার করতেন বলে অভিযোগ।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই