পরিবেশ কর্মী তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল হাইকোর্ট

শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবেশ কর্মী তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে বহাল রাখল ডিভিশন বেঞ্চ। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে।

উল্লেখ্য গত জুন মাসের ৯ তারিখে হাওড়ার পরিবেশ কর্মী তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েন। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে শুক্রবার ডিভিশন বেঞ্চ আগের নির্দেশ বহাল রেখেছে।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর খুন হন তৃণমূল নেতা তথা পরিবেশ কর্মী তপন দত্ত। ২০১১ সালে ৬ মে বালি লেভেল ক্রসিংয়ের সামনে তপনবাবুকে খুন করে দুষ্কৃতীরা। এরপর স্বামীর খুনের বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন নিহত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। প্রতিমা দেবীর দাবি, ডানকুনির একটি জলাভূমি ভরাট করে কারখানা গড়ে তোলার প্রতিবাদ জানিয়েছিলেন তপনবাবু। পাশাপাশি হাওড়া জেলার বালি-জগাছা ব্লকে ৬ নম্বর জাতীয় সড়কের ধারেও একের পর এক জলাভূমি দখল করে কারখানা ও আবাসন তৈরির ঘটনাতেও প্রতিবাদ করেছিলেন তিনি। তার জেরেই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি তপনবাবুর স্ত্রীর। তপন দত্তের খুনের ঘটনার তদন্তে রাজ্য সরকার সিআইডিকে তদন্তভার দেয়। তদন্তের পর সিআইডি জানায়, জলাজমি ভরাটের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বলেই পরিবেশ কর্মী তপন দত্তকে খুন হতে হয়েছে। এরপর এই মামলার তদন্তভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?