‘ভাল নেই বালু’, জেল কর্তৃপক্ষের কাছে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট চাইল হাইকোর্ট  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার তাঁর শারীরিক অবস্থা জানতে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ প্রেসিডেন্সি জেলের মেডিক্যাল সুপারকে নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর শারীরিক পরীক্ষা করাতে হবে । আগামী দু’সপ্তাহের মধ্যেই আদালতে জমা জমা দিতে হবে সেই রিপোর্ট। ২ অগস্ট কলকাতা হাইকোর্টে ফের হবে এই মামলার শুনানি।

মঙ্গলবার আদালতে শুনানি চলাকালীন সময় বালুর আইনজীবী বলেন, ‘ভালো নেই জ্যোতিপ্রিয় মল্লিক। কিডনির সমস্যা হচ্ছে। জেলে যাওয়ার পর কিডনির পরীক্ষা হয়নি। এরফলে কেমন রয়েছে তাঁর কিডনির অসুখ তা জানা যাচ্ছে না।‘ পাশাপাশি আদালতে তিনি এও অভিযোগ করেন, এর আগে একটা পরীক্ষার জন্য প্রেসিডেন্সি জেলে আবেদনের পরেও কাজ হয়নি। আর এই বক্তব্যের পরেই বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন  বালুর শারীরিক পরীক্ষা করিয়ে রিপোর্ট জমা দিতে হবে প্রেসিডেন্সি জেলের মেডিক্যাল সুপারকে।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় গত বছরের ২৭ অক্টোবর দীর্ঘ জেরার পরেই দাপুটে তৃণমূল নেতা তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। তাঁর বিরুদ্ধে অভিযোগ খাদ্যমন্ত্রী থাকাকালীন রেশনে গম দেওয়ার নাম করে কয়েকশো কোটি টাকার দুর্নীতি করেছেন তিনি। দুর্নীতির জন্য একাধিক ভুয়ো সংস্থা তৈরি করেছিলেন। স্ত্রী ও মেয়েকে ওইসব সংস্থার পরিচালক পদে বসিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়েছিলেন। শুধু তাই নয়, বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর সাহায্যে বিপুল টাকা সংগ্রহ করেছিলেন। বর্তমানে এই ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?