রাজ্যে চিকিৎসায় অভিন্ন খরচের তালিকা প্রায় তৈরি, হাইকোর্টে জানাল কমিশন

শুক্রবার আদালতে রাজ্যের স্বাস্থ্য কমিশনের তরফে জানানো হয়, ইনডোর বা আউটডোর চিকিৎসায় খরচ কী হবে তার বিস্তারিত তালিকা তৈরির কাজ শেষের পথে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালে একই চিকিৎসায় আলাদা আলাদা ফিজ নেওয়া হয় বলে বার বার অভিযোগ ওঠে। সেই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। আদালতে সেই মামলার শুনানি হয় শুক্রবার। এদিন কলকাতা হাইকোর্টে সেই শুনানিতে হাজির ছিল রাজ্য স্বাস্থ্য কমিশন। শুক্রবার আদালতে রাজ্যের স্বাস্থ্য কমিশনের তরফে জানানো হয়, ইনডোর বা আউটডোর চিকিৎসায় খরচ কী হবে তার বিস্তারিত তালিকা তৈরির কাজ শেষের পথে।  তালিকা তৈরির কাজ সম্পূর্ণ হলেই চলতি মাসেই তা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে বলে জানিয়েছে কমিশন। অগাস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি।

বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। সেই মামলায় রাজ্য স্বাস্থ্য কমিশনকে তলব করেছিল আদালত। বেসরকারি হাসপাতালের চিকিৎসার খরিওচ সংক্রান্ত বিষয় নিয়ে স্বাস্থ্য কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই হলফনামায় এদিন কলকতা হাইকোর্টে স্বাস্থ্য কমিশনের তরফে জানানো হয়, বেসরকারি হাসপাতালের ইনডোর বা আউটডোর চিকিৎসায় খরচ কী হবে তার বিস্তারিত তালিকা তৈরির কাজ প্রায় শেষের পথে।  রাজ্যের জেলাগুলির সঙ্গে বৈঠক করে চিকিৎসা সংক্রান্ত এই তালিকা তৈরির কাজ চলছে বলেও জানিয়েছে কমিশন। তালিকা তৈরির কাজ সম্পূর্ণ হলেই চলতি মাসেই তা অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হবে বলে জানিয়েছে কমিশন। রাজ্য সরকার সেই তালিকায় অনুমোদন দিলেই এই বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হবে।

বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচের তালিকা তৈরির পাশাপাশি তার ওপর যাতে যথাযথ নজরদারি করা হয় সেই বিষয়ে এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন জনস্বার্থে দায়ের হওয়া এই মামলায় মামলাকারীর আইনজীবী শ্রীকান্ত দত্ত। এদিন তিনি বলেন, ‘এটা ছাড়াও আরেকটি বিষয় আছে। সেটা হচ্ছে নজরদারি। চার্ট তৈরি করে ছেড়ে দিলে হবে না। এই মর্মে কী করা উচিত, সেটাও আদালতকে জানিয়েছি।’ এই মামলার পরবর্তী শুনানি অগাস্ট মাসে।

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের