কতজন আক্রান্ত গুলেন বেরি সিনড্রোমে ? জরুরি বৈঠকে চিকিৎসকদের কাছে প্রশ্ন স্বাস্থ্য দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে থাবা বসিয়েছে গুলেন বেরি সিনড্রোম। এই স্নায়ু রোগে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে দুইজন । এরপরেই রাজ্য জুড়ে গুলেন বেরি সিনড্রোম নিয়ে বাড়ছে উদ্বেগ ।  এই আবহে  বুধবার এই সিনড্রোম নিয়ে চিকিৎসকদের সঙ্গে জরুরি বৈঠক করলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম৷

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞরা । তাদের কাছ থেকে  জানতে চাওয়া হয়েছে রাজ্যে নতুন করে এই রোগের প্রাদুর্ভাব হয়েছে কিনা। তবে  চিকিৎসকেরা জানিয়েছেন, রাজ্যে এই রোগের খুব একটা প্রভাব পড়েনি। অযথা আতঙ্ক এবং গুজব ছড়ানো হচ্ছে৷ প্রতিবছর রাজ্যে  গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকেন ৭০০ থেকে ৮০০ জন বাসিন্দারা। তাদের মধ্যে কিছুজনের মৃত্যু হয় । এই রোগের এখন পর্যন্ত কোন ভ্যাকসিন পাওয়া যায়নি । ইতিমধ্যেই সমস্ত সরকারি হাসপাতালকেই জিবি সিন্ড্রোম নিয়ে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর । একথায় বলা যায়, এই স্নায়ু রোগ নিয়ে বেশ উদ্বিগ্ন রাজ্য প্রশাসন ।

গুলেনবারি সিন্ড্রোম রোগের উপসর্গ ?

এটি মূলত স্নায়ু রোগ। এই রোগে আক্রান্ত হলে সবার প্রথমে হাত-পা ঝিনঝিন করতে শুরু করে। তারপর ধীরে ধীরে হাত-পা অসাড় হতে থাকে। সেইসঙ্গে হাঁটাচলা করতে অসুবিধা হয় । নিশ্বাস নিতেও সমস্যা তৈরি হয় । অনেক সময় মুখ বেঁকে যায় । বিরল স্নায়ুরোগের ফলে বুকে জ্বালা এবং হজমের সমস্যাও দেখা দিতে পারে। সেইসঙ্গে  রক্তচাপের পরিমাণ অত্যাধিক হারে বেড়ে যায়। তাই শারীরিক দুর্বলতা, হাঁটাচলায় সমস্যা অনুভব করলেই রক্তচাপ পরীক্ষা করে দেখতে হবে। আর এই উপসর্গগুলি দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ।

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ