সুপ্রিম নির্দেশে কী কী পদক্ষেপ, জানালেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম

স্বাস্থ্যসচিব জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে। রাজ্যের রেসিডেন্ট চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে(Supreme Court) আর জি কর মামলার(R G Kar Case) শুনানিতে রাজ্য সরকারকে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে দেশের শীর্ষ আদালত। সেই নির্দেশ এসেছে গতকালই। ওই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই স্বাস্থ্য ভবন থেকে একটি সাংবাদিক বৈঠক করে রাজ্যের স্বাস্থ্য সচিব(Health Secretary of West Bengal) নারায়ণ স্বরূপ নিগম(Narayan Swarup Nigam) জানিয়ে দিলেন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার ঠিক কী কী পদক্ষেপ করছে। স্বাস্থ্যসচিব জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে। রাজ্যের রেসিডেন্ট চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ করতে চলেছে স্বাস্থ্যভবন। রাজ্য সরকারের নতুন ‘রাত্তিরের সাথী’ নির্দেশিকা মেনে ইতিমধ্যেই ওই প্রক্রিয়া শুরু করা হয়েছে। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা বৃদ্ধির জন্য গ্রহণ করা হয়েছে একাধিক ব্যবস্থা।

আরও পড়ুন, কলেজে ভর্তির শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, শিক্ষা সংক্রান্ত অভিযোগ শুনতে গঠিত হল Grievance Cell

এদিনের সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যসচিব জানিয়েছেন, ‘আমাদের রেসিডেন্ট চিকিৎসকেরা যাতে সম্পূর্ণ নিরাপদে কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্ট্যাটাস রিপোর্ট দিয়েছি। নতুন সরকারি Guideline বা নির্দেশিকা রাত্তিরের সাথী অনুযায়ী কাজও শুরু করেছি। আমরা আরও বেশি সংখ্যায় সিসি ক্যামেরা বসাচ্ছি। রেসিডেন্ট চিকিৎসকদের ঘরের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। তাঁদের জন্য আলাদা শৌচাগারের ব্যবস্থা করা হচ্ছে। ক্যাম্পাসগুলির সমস্ত এলাকা আলোকিত করার ব্যবস্থাও করা হচ্ছে। এ ছাড়া হাসপাতালগুলির ক্যাম্পাসে এবং হস্টেলে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে। যাদের মধ্যে থাকবেন মহিলা নিরাপত্তারক্ষীরাও।’ তবে রেসিডেন্ট চিকিৎসকদের জন্য নিরাপত্তার ব্যবস্থার ঘোষণার পাশাপাশি তাঁদের কাজে ফেরার জন্য এদিন নতুন করে অনুরোধ করেছেন স্বাস্থ্যসচিব।

আরও পড়ুন, বড় ধাক্কা সন্দীপের, দুর্নীতি তদন্তের দায়িত্ব সিবিআইকে

উল্লেখ্য, বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় দেশের আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে দিল্লি এবং কল্যাণীর এমসের চিকিৎসকেরা কাজে ফিরেছেনও। শুক্রবার নিগম তাঁদের উদাহরণ দিয়েই রাজ্যের আন্দোলনকারী বাকি চিকিৎসকদের বলেছেন, ‘রেসিডেন্ট চিকিৎসকেরা আমাদের স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড। তাঁদের অনুপস্থিতি স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে যে সমস্ত দরিদ্র মানুষ চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের উপরেই নির্ভরশীল, তাঁরা এর ভুক্তভোগী হচ্ছেন। সিনিয়র ডাক্তারেরা এখন সর্বত্র পরিষেবা দিলেও রোগী অনুপাতে সেই পরিষেবা যথেষ্ট নয়। আমরা আপনাদের দাবি মেনে নিয়েছি। গত ২১ অগস্ট আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তাঁরা যে দাবি জানিয়েছিলেন, তার সবটাই মেনে নেওয়া হয়েছে। আর জি করের প্রিন্সিপাল এবং সুপারকে পরিবর্তন করা হয়েছে। আর জি করের বক্ষরোগের বিভাগীয় প্রধান এবং অ্যাসিস্ট্যান্ট সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। আর জি করে নতুন প্রিন্সিপাল এবং সুপার দায়িত্বে এসেছেন। আর্থিক দুর্নীতির তদন্তের জন্য তদন্তকারী দলও গঠন করা হয়েছে। তাই এ বার তাঁরা কাজে ফিরুন।’

প্রধানমন্ত্রীকে কুকথা বলা নয়ডার নাবালিকার বিরুদ্ধে কোনও মামলা নয়, জানাল দিল্লি পুলিশ

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন