১৫ মার্চ সুপ্রিম কোর্টে হচ্ছে না DA মামলার শুনানি

সুপ্রিম কোর্টে আগামী ১৫ মার্চ DA মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন সেই মামলার শুনানি হচ্ছে না। পরিবর্তে ২০ মার্চ হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকেয়া মহার্ঘ্য ভাতা বা DA’র দাবিতে গতকালই রাজ্যে ধর্মঘটে যোগ দিয়েছিলেন সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employees) একাংশ। সেই ধর্মঘটে(Strike) তাঁরা সফল বলেও দাবি করেছিলেন। যদিও রাজ্য সরকার তথ্য পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছিল অধিকাংশ জেলায় ও দফতরগুলিতে ৯০ শতাংশের বেশি কর্মচারী কাজে যোগ দিয়েছিলেন। ওই ধর্মঘটের পাশাপাশি অনশন আন্দোলনও চলছে যা রাজ্যপালের অনুরোধের পরেও প্রত্যাহার হয়নি। এরই মাঝে এল সুপ্রিম কোর্টে(Supreme Court) DA মামলার শুনানি বাতিলের খবর। জানা গিয়েছে আগামী ১৫ মার্চ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল দেশের শীর্ষ আদালতে। কিন্তু ওইদিন সেই মামলার শুনানি(Hearing) হচ্ছে না।

আরও পড়ুন India’র ১ কোটির বেশি বয়স্ক Dementia’র শিকার প্রতি বছরে

বাংলার বুকে রাজ্য সরকারের কর্মচারিরা কেন্দ্র সরকারের মতো ৩৮ শতাংশ হারে DA’র দাবিতে আন্দোলন শুরু করেছেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন ৩ শতাংশের বেশি DA দেওয়া এখন রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। এরই মাঝে সুপ্রিম কোর্টের দিকেও তাকিয়ে ছিলেন আন্দোলনকারীরা। সেই সুপ্রিম কোর্টেও আবারও ওই মামলার শুনানি পিছিয়ে গেল। জানা গিয়েছে, আগামী ১৫ মার্চ এই মামলার শুনানি হবে না। পরিবর্তে আগামী ১৩ মার্চ ঠিক হবে এই মামলার শুনানি কবে হবে। আবেদনকারীদের তরফে দেশের সর্বোচ্চ আদালতে ১৮ বা ২০ তারিখ মামলার দিন ফেলার অনুরোধ করা হতে পারে। আবার রাজ্যের তরফে তা ১৭ অথবা ২০ তারিখ করার অনুরোধ রাখা হবে। যে হেতু দুই পক্ষই ২০ মার্চ শুনানি ফেলার ক্ষেত্রে একমত হয়েছে তাই সেদিনই DA মামলার শুনানির দিন ফেলতে পারে সুপ্রিম কোর্ট, এমনটাই মনে করা হচ্ছে। 

দুপুরের পাতে নতুনত্ব আনতে বানান নারকেল পোস্ত বাটা, চেটেপুটে খাবে সবাই

মশলাদার স্বাদের সবজির পদ! বাড়িতেই বানান আচারি মিক্স ভেজ

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?

ছ’হাজার আবেদন, পুরভোটে প্রার্থী বাছাই শুরু পদ্ম শিবিরে

বালাজি দর্শন সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল স্বামী-স্ত্রী-সন্তান

কালীপুজোর আগে বেআইনি বাজি বিক্রি রুখতে নজরদারি, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে শব্দবাজি নিষিদ্ধ

নিরামিষের দিনে বানিয়ে ফেলুন সাবেকি ‘চালকুমড়োর ঘণ্ট’

অ্যাপ বাইকে সওয়ার স্ত্রী, চার চাকা গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! নিউটাউনে হাড়হিম ঘটনা

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা

পাকিস্তানের হাসপাতালে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ৭

হাত ধরে টেনে গাড়ির মধ্যে যাত্রীকে আটকে রাখলেন ক্যাব চালক, ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর