হাজার টাকারও কমে ফ্ল্যাট রাজারহাট নিউটাউনে

হিডকো নিউটাউনের বুকে যে Smart Connect Project-তৈরি করেছে সেখানে Co-Living ও Co-Working, এই দুই ধরনের ফ্ল্যাট ভাড়ায় মিলছে। তাও মাত্র ৯৯৯টাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় সুযোগ চাকুরিজীবীদের জন্য। মাত্র ৯৯৯ টাকায় ফ্ল্যাট পাওয়া যাচ্ছে কলকাতার কান ঘেঁষে থাকা রাজারহাট নিউটাউন(Rajarhat Newtown) এলাকায়। হিডকো সূত্রে জানা গিয়েছে, Smart Connect Flat তৈরি করেছে এই সংস্থা। তাও নিউটাউনের বুকে। ৫৩ হাজার স্কোয়্যার ফিটের উপর ২ একর এলাকা জুড়ে তৈরি এই প্রজেক্টেই দেওয়া হচ্ছে ফ্ল্যাট ভাড়া(Flat on Rent)। দুই রকমের ফ্ল্যাট মিলছে সেখানে। Co-Living ও Co-Working, এই দুই ধরনের ফ্ল্যাট পাওয়া যাবে। সেখানেই নিউটাউনে কর্মরতরা দিন পিছু ভাড়া নিয়ে থাকতে পারবেন। প্রতি মাসেও ভাড়া নেওয়া যাবে এই ফ্ল্যাট। শহর এবং শহরতলীর কর্মরতদের পাশাপাশি নিউটাউন, রাজারহাট এলাকার আইটি হাব এবং বেসরকারি সংস্থাগুলিতে কর্মরতরা এই ফ্ল্যাট ভাড়া নিতে পারবেন।

আরও পড়ুন কেষ্ট’র বাড়ির রান্নার লোকের Bank Account ফ্রিজড, নির্দেশ CBI’র

বিশ্বায়নের এই যুগে কার্যত দৌড়াচ্ছি আমরা সবাই। অফিসের সময়সীমাও আর তাই আগের মতো ১০টা-৫টা বাঁধা ধরা সময়ের মধ্যে নেই। ৮ ঘন্টা থেকে ১২ ঘন্টা পর্যন্ত ডিউটি রোস্টারে দেখা যাচ্ছে অনেকেরই খুব সকালে অফিসে আসতে অসুবিধা হচ্ছে বা বেশি রাতে বাড়ি ফিরতে। এদের কথা ভেবেই এবার থাকার জন্য বিশেষ বন্দোবস্ত করেছে হিডকো। ভাড়ায় মিলবে Smart Connect Flat। হিডকো সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের Smart Connect Project-এ রয়েছে ২টি Housing Block। তার মধ্যে একটি Co-Working। এই ব্লকে রয়েছে ৩৩০টি Work Station। রয়েছে Parking Area-ও। সেখানে একসঙ্গে মোট ১০০টি গাড়ি পার্ক করা যাবে। তিন হাজার স্কোয়্যার ফিটের এই Co-Working Station –এ রয়েছে ব্যাঙ্কোয়েট হল। সেখানে মিটিং, কনফারেন্সেরও আয়োজন করা যাবে। রয়েছে একটি ছয় হাজার স্কোয়্যার ফিটের ওপেন লন এরিয়াও। এছাড়াও রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টি জিম, ওয়েলনেস সেন্টার, ইন্ডোর গেম রুম, লাইব্রেরি, ৫২ আসনের ক্যাফেটেরিয়া। ২৪ ঘণ্টার জন্যেই রুমে মিলবে ডাইনিং পরিষেবা এবং লন্ড্রি পরিষেবা।

আরও পড়ুন পাহাড়ে প্রত্যাহার বনধ, স্বস্তিতে পরীক্ষার্থী থেকে পর্যটকেরা

কেউ যদি কম খরচ স্টার্ট আপ ব্যবসা শুরু করতে উদ্যোগী হয় তবে হিডকোর এই স্মার্ট কানেক্ট প্রজেক্টের ফ্ল্যাটগুলি অত্যন্ত সহায়ক হবে। এমনটাই জানাচ্ছে কর্তৃপক্ষ। এই প্রজেক্টে মোট ৩ হাজার ৭০ স্কোয়্যার মিটার এলাকা জুড়ে তৈরি হচ্ছে এই Co-Working Space। Smart Connect Project-এ থাকছে Co-Living এর ব্যবস্থাও। বরাদ্দ হয়েছে ৪ হাজার ৬২৪ স্কোয়্যার মিটার এলাকা। সেখানে থাকবে ৮৪টি শীতাতপ নিয়ন্ত্রিত Single Unit Flat। এছাড়াও Co-Living-এর জন্য মিলবে ৩৩টি Executive Cabin। প্রতিটিতেই থাকবে ওয়াশরুমের ব্যবস্থা। দুপুর ১২টা থেকে পরদিন সকাল ১১টা পর্যন্ত ভাড়া নেওয়া যাবে এই Co-Living Single Unit Flat। দিন পিছু খরচ পড়বে মাত্র ৯৯৯ টাকা। GST’র খরচ অবশ্য অতিরিক্ত। প্রত্যেক ফ্ল্যাট মিলবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এক মাসের জন্য Co-Living Single Unit Flat ভাড়া নিতে খরচ হবে ১৪ হাজার ৯৯৯ টাকা। GST’র খরচ এক্ষেত্রেও অতিরিক্ত।

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা