জুতোর মধ্যে মোবাইল লুকিয়ে পাকড়াও পরীক্ষার্থী,চরম শাস্তি দিল উচ্চমাধ্যমিক সংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি : চলছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা।জুতোর মধ্যে ফোন গলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিলেন এক পরীক্ষার্থী।ধরা পড়ার পরেই চরম শাস্তির মুখে পড়ল ওই পরীক্ষার্থী। ঢাকুরিয়া গার্লসে স্কুলে ধৃত ওই ছাত্রীর পরীক্ষা বাতিল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা যায় ওই ছাত্রী পাঠভবন স্কুলের পরীক্ষার্থী। নিয়ে এখনও পর্যন্ত মোট ছজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

মঙ্গলবার(১১ মার্চ)কেমিস্ট্রি বিষয়ের পরীক্ষা দিচ্ছিলেন ওই শিক্ষার্থী। পরীক্ষা হলের মধ্যেই সন্দেহজনক আচরণ করেন ওই পরীক্ষার্থী। তাতেই সন্দেহ হয় দায়িত্বরত শিক্ষক-শিক্ষিকাদের।পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।সেখানেই সর্ষের মধ্যে ভূত লুকিয়ে ছিল। দেখা যায় জুতোর মধ্যে কিছু একটা গলানো আছে। পরীক্ষা করতেই বেরিয়ে আসে ফোন। গোটা বিষয়টি জানানো হয় সংসদকে। এরপরই ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়।

মেটাল ডিটেক্টর থাকা সত্ত্বেও কী ভাবে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রের ভেতরে ঢুকে পড়লেন পরীক্ষার্থী, সেই নিয়ে উঠছে প্রশ্ন। তবে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে কি চেক করা হয় না ? অবশ্য এই নিয়ে মুখ খুলেছেন স্কুলের প্রধান শিক্ষিকা।

এই নিয়ে তিনি জানান,‘আমরা তো আর বডি সার্চ করতে পারিনা। মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্যান তো হয়েছে। ওর বক্তব্য ও জুতোর মধ্যে ফোন রেখেছিল। কেউ আশঙ্কা করতে পারে নি যে সর্ষের মধ্যে ভূত ছিল।তবে ওই পরীক্ষার্থীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ৷ শুধু নির্দেশিকা নয় ৷ নির্দেশ অমান্য করলে কী কী শাস্তি হতে পারে, তাও জানানো হয়েছিল পর্ষদের তরফে। বলা হয়েছিল,ফোন বা কোনও ইলেকট্রনিক গেজেট সহ পরীক্ষা হলে ধরা পড়লে তার পরীক্ষা বাতিল করা হবে। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে