প্রশ্ন ফাঁস রুখতে কড়া পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক পরীক্ষায় টানা তিনদিন প্রশ্ন ফাঁসের পরেই নড়েচড়ে বসল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সংসদের পক্ষ থেকে এক নির্দেশিকায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশের মুখে এবং সুপারভাইজারের ঘরে সিসি ক্যামেরা লাগানোর কথা বলা হয়েছে। শুধু তা-ই নয়, ওই সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর একটা পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষায় পর পর তিন দিন প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। যদিও প্রশ্নফাঁসকারী পড়ুয়াদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে বেশ কয়েকজন পরীক্ষার্থীর পরীক্ষাও বাতিল করা হয়েছে। একাধিক পদক্ষেপ নেওয়া সত্বেও প্রশ্ন ফাঁস না রুখতে পারায় যথেষ্টই বিড়ম্বনায় পড়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিকে টানা তিন দিন প্রশ্ন ফাঁসের ঘটনার পরে কড়া পদক্ষেপের পথেই হেঁটেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সমস্ত পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারি চালাতে কেন্দ্রের প্রবেশপথে এবং ভেনু সুপারভাইজ়ারের ঘরে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে।  সিসি ক্যামেরার ফুটেজ চলতি বছরের ২৮ মার্চ পর্যন্ত সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে। ভেনু সুপারভাইজারের কাছে সংরক্ষিত থাকবে ওই ফুটেজ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এক আধিকারিকের কথায়, ‘প্রশ্ন ফাঁস রোখার ক্ষেত্রে কোনও রকম ফাঁক রাখা হচ্ছে না। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে পরীক্ষা কেন্দ্র। সিসি ক্যামেদরার আওতায় নিয়ে আসা হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলিকে।’

মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই

লিলুয়ায় মদের আসরে বচসা! গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্ক এলাকাজুড়ে

ঝাড়খণ্ডে নাবালিকাকে অপহরণ-ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে পিটিয়ে খুন, গ্রেফতার ৮

আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের