প্রথম দফায় কোচবিহারে সবচেয়ে বেশি আধা সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের আগে সবচেয়ে বেশি অশান্তি ছড়ানোর অভিযোগ এসেছে কোচবিহার থেকে। আর কোচবিহারেই তৃণমূল ও বিজেপির মধ্যে সেয়ানে সেয়ানে লড়াই। ভোটের দিন যাতে উত্তরবঙ্গের এই কেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে কোচবিহারেই। বুধবার নির্বাচন কমিশন সূত্রে এই খবর জানা গিয়েছে। কমিশন সূত্রে খবর, ১৯ এপ্রিল প্রথম দফায় ভোটে কোচবিহারে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

বুধবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পয়লা এপ্রিল প্রথম দফার ভোটের জন্য ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে আসছে। এই ২৭ কোম্পানির মধ্যে ১২ কোম্পানি থাকবে কোচবিহারে। ৬ কোম্পানি থাকবে আলিপুরদুয়ারে ও ৭ কোম্পানি থাকবে জলপাইগুড়িতে। পাশাপাশি শিলিগুড়ি কমিশনারেটে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। জানা গিয়েছে, যে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, তার মধ্যে ১৫ কোম্পানি সিআরপিএফ, সাত কোম্পানি সিআইএসএফ ও পাঁচ কোম্পানি বিএসএফ রয়েছে।

ইতিমধ্যে ভোটকে কেন্দ্র করে এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। পয়লা মার্চ প্রথম কেন্দ্রীয় বাহিনী আসে এই রাজ্যে। সেদিন ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে এসেছে। দ্বিতীয় দফায় ৭ মার্চ আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে আসে। এবার আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। ভোটকে কেন্দ্র করে যাতে অশান্তি না ছড়িয়ে পড়ে তা নিশ্চিত করতেই রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা