দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে?‌ জানিয়ে দিলেন অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি:‌ প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। আর তারপরই আজ, শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে বসলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই তিনি জানিয়ে দেন, প্রথম দফার ১৫২ আসনের মধ্যে ১১০টি আসন পাবে বিজেপি। আর বাংলায় সরকার গড়বে বিজেপি। যেখানে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, প্রথম দফাতেই ১২৫ আসন জিতে গিয়েছে তৃণমূল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেন, প্রথম দফাতেই বিজেপির দফারফা হয়ে গিয়েছে। নাম যত কেটেছে ভোট তত বেড়েছে। এই দুটি মন্তব্য দৃঢ় মেজাজেই এসেছিল। তখন বিজেপি নেতৃত্ব চুপ করে থাকলেও আজ সকালে সাংবাদিক বৈঠক করে অমিত শাহ দাবি করেছেন, বাংলায় সরকার তাঁরাই গড়তে চলেছে।

কিন্তু বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে?‌ কে হবেন বিজেপি থেকে বাংলার মুখ্যমন্ত্রী?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এদিন অমিত শাহ ধরি মাছ না ছুঁই পানির মতোই উত্তর দিয়েছেন। কোনও বিশেষ নাম সামনে আনেননি। শাহ বলেন, ‘‌আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, ৫ তারিখের পর বাংলা মাধ্যমে পড়া, বাংলায় জন্ম নেওয়া, বাঙালিই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।’‌ এই কথা বলতেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে অমিত শাহের মন্তব্য মনে পড়ল সকলের। তৃতীয় দফার নির্বাচনের পরই শাহ বলেছিলেন, ২০০ পার করে বিজেপি ক্ষমতায় আসছে। আর বাংলায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। সুতরাং অমিত শাহের এবারের দাবিও কতটা বাস্তব তা নিয়ে সন্দিহান সবপক্ষই।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই বিজেপি পক্ষ থেকে বলা হচ্ছে, এবার বিজেপি বাংলায় সরকার গঠন করতে চলেছে। আর যত দিন গিয়েছে তত এই কথা জোর দিয়ে বলতে শুরু করেন বিজেপি নেতা–মন্ত্রীরা। তবে তার জন্য কোনও উপযুক্ত যুক্তি দেখাতে পারেননি তাঁরা। এবার প্রথম দফার নির্বাচনের পর গেরুয়া শিবিরেরই অন্দরে কত আসন মিলবে সেটা নিয়ে ধন্দ তৈরি হয়েছে বলে সূত্রের খবর। আর এবার সেটা কাটাতেই ১১০ আসনের দাবি থেকে শুরু করে বাঙালি মুখ্যমন্ত্রীর কথা বলে সকলকে চাঙ্গা করতে চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে মনে করা হচ্ছে।

তাছাড়া এখন কত আসন মিলবে তা নিয়েই সমীক্ষা শুরু করে দিয়েছে রাজ‌্য বিজেপি। পরিসংখ‌্যান বলছে, প্রথম দফার ভোটের ১৫২টি আসনের মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ৯২টিতে। বিজেপির দখলে ছিল ৫৯টি আসন। বাকি ১৪২টি আসন, যেখানে ভোট হবে সেখানে বিজেপির দখলে ছিল গতবার মাত্র ১৮টি আসন। সেখানে হঠাৎ করে এত আসন বিজেপির বাড়বে কেমন করে?‌ উঠছে প্রশ্ন। সেখানে অমিত শাহের উত্তর, ‘এখানে প্রতিষ্ঠান বিরোধিতা চূড়ান্ত পর্যায়ে। আগেও ছিল। কিন্তু ভয় দেখিয়ে ভোট দিতে দেওয়া হচ্ছিল না। এবার পুলিশ, প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী সুরক্ষার ভাল বন্দোবস্ত করেছে। ভয়মুক্ত পরিবেশ রয়েছে। তাই আমাদের বিশ্বাস, পরিণাম আমাদের পক্ষে আসবে।’‌

Published by:

Share Link:

More Releted News:

শান্তিনিকেতনে ধর্ষণের ঘটনায় আলোড়ন তুঙ্গে, ভোটের মরশুমে থানা ঘেরাও এলাকাবাসীর

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

বিপুল শতাংশ ভোটদান পরিবর্তনের হাওয়া, মোদি–শাহের দাবি খারিজ করলেন ডেরেক

হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে খুন! থানায় আত্মসমর্পণ অভিযুক্ত পরিচারিকার

তিন মাসের আগে মিলছে না তারিখ, পিজির ‘অনন্য’ ভবনে বাড়ছে রোগীর ভিড়

বিধানসভা নির্বাচনে কোন কেন্দ্রে সবথেকে বেশি ভোট পড়ল? দেখুন পরিসংখ্যান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ