সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

ক্রেতাদের অন্ধকারে রেখে সেই ফ্ল্যাট চড়া দামে বিক্রিও করে ফেলেছেন। জমি সংক্রান্ত মামলার কথা ঘুণাক্ষরেও ক্রেতাদের জানতে দেননি প্রোমোটার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতে মামলা বিচারাধীন। কিন্তু মামলা মেটার আগেই জমিতে ফ্ল্যাট তুলে ফেলেছেন প্রোমোটার। শুধু তাই নয়, ক্রেতাদের অন্ধকারে রেখে সেই ফ্ল্যাট চড়া দামে বিক্রিও করে ফেলেছেন। জমি সংক্রান্ত মামলার কথা ঘুণাক্ষরেও ক্রেতাদের জানতে দেননি প্রোমোটার। তিন বছর ধরে ফ্ল্যাটে গিয়ে বসবাস করছেন বাসিন্দারা। পাত্তা নেই ওই প্রোমোটারের। বিষয়টি জানতে পেরেই বাসিন্দাদের শীঘ্রই ফ্ল্যাট ছাড়ার নোটিশ ধরিয়েছে কলকাতা পুরসভা। যা দেখে রীতিমতো মাথায় হাত বাসিন্দাদের। এই নিয়ে সকাল থেকেই হুলস্থুল কাণ্ড পাইকপাড়ায়।

মঙ্গলবার (৪ অগস্ট) সকালে পুরসভার তরফে ফ্ল্যাট ছাড়ার নোটিশ টাঙানো হয়। পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়। ওই ফ্ল্যাটের নিচের দোকানগুলিও বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে পুরসভা থেকে। ইতিমধ্যে কয়েকটি দোকান সিল করেও দেওয়া হয়। তাতেই বিক্ষোভ শুরু করেন ফ্ল্যাট বাসিন্দারা। পুলিশকে দেখেই বিক্ষোভ আরও চরমে ওঠে তাঁদের। কেউ কেউ পুলিশের পায়ে পড়ে দাবি করেন, ফ্ল্যাট ছাড়ার জন্যে বিন্দুমাত্র সময় দেওয়া হয়নি তাঁদের, এখন কোথায় যাবেন তাঁরা?

পুলিশের কথায়, ওই ফ্ল্যাটের জায়গায় একটি টালির বাড়ি ছিল। যেখানে তিন পুরুষের বসবাস ছিল। প্রায় দেড়শো বছরের ছিল। ১৯৮৬ সাল থেকে এই জমি নিয়ে মামলা চলছে। চলতি বছরের জুন মাসে মামলায় জিতে যান মালিকপক্ষ। কিন্তু মামলা চলাকালীনই ২০২২ সালে ওখানে ফ্ল্যাট তৈরি করেন প্রোমোটার। ফ্ল্যাট কিনে ঢুকে যাওয়ার পর প্রোমোটার জানান, এই জমি নিয়ে মামলা চলছে। সেই কারণেই পুরসভা থেকে নোটিশ ধরানো হয়েছে বাসিন্দাদের। জানা গিয়েছে, এই ফ্ল্যাটে ৩০টি পরিবার থাকে। ২৩টি পরিবার জীবনের সর্বস্ব পুঁজি দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন। বাসিন্দাদের দাবি, ৮-৯ মাস আগে শেষ প্রোমোটারের দেখা পাওয়া গিয়েছিল এলাকায়। তারপর থেকে তিনি পালিয়ে পালিয়েই বেড়াচ্ছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের