আচমকাই অসুস্থ হয়ে পড়লেন টালা থানার প্রাক্তন ওসি, ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অসুস্থ হয়ে পড়লেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাঁকে ভর্তি করা হয়েছে প্রেসিডেন্সি জেল হাসপাতালে। জানা গিয়েছে, বুধবার শিয়ালদহ আদালত থেকে বের হওয়ার সময় আচমকাই হোঁচট খেয়ে পড়ে যান টালা থানার ওসি। এক পুলিশকর্মী তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। এরপরেই অভিজিৎ বাবু অসুস্থ বোধ করায় দ্রুত প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি হাসপাতালে রয়েছেন বলে খবর।

 বুধবার শিয়ালদহ আদালতে  নিয়ে আসা হয় আর জি করের প্রাক্তন অধ‌্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় তথ‌্য ও প্রমাণ লোপাট, সরকারি কর্তব্যে গাফিলতি ও ষড়যন্ত্রের অভিযোগে  তাদেরকে আদালতে হাজির করা হয়। টালা থানার ওসির আইনজীবী বুধবার আদালতে তাঁর মক্কেলের জামিনের জন্য আবেদন জানান। তবে সেই আর্জি খারিজ করে দেয় শিয়ালদহ আদালত।

উল্লেখ্য, আরজি করে মহিলা চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনায় নাম জড়ানোর পর থেকেই সিবিআই হেফাজতে রয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। কারণ, ৯ অগস্ট যখন তরুণী চিকিত্‍সককের মৃত্যু হয় সেইসময় তিনি ছিলেন টালা থানার ওসি। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা, এফআইআর দেরিতে রুজু করা-সহ একাধিক অভিযোগ উঠেছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে