নির্মাণ বর্জ্য হস্তান্তরের বিল না দেখালে কলকাতায় বন্ধ হবে বাড়ি তৈরির কাজ

নয়া নিয়মে ঠিক হয়েছে, বাড়ির ভিত তৈরির পর যখন ইঞ্জিনিয়াররা পরিদর্শনে যাবেন, তখনই নির্মাণ বর্জ্য হস্তান্তর সংক্রান্ত বিল দেখাতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরনিগম(KMC) এলাকার বাসিন্দা(Residents) থেকে সেখানে বাড়ি তৈরি করার প্রোমোটারদের(Promoters) জন্য এবার কড়া নির্দেশিকা জারি করে দিল কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। শহর হোক বা গ্রাম, বাড়ি তৈরি বা তা ভাঙার সময় প্রচুর নির্মাণ বর্জ্য(Construction Rubbish) জমা হয়। এই ধরনের বর্জ্য নিয়ে নানান সমস্যা দেখা দিচ্ছে। খাস কলকাতার(Kolkata) বুকে এবার এই ধরনের সমস্যা এড়াতে এবার কড়া পদক্ষেপ করল মেয়র ফিরহাদ হাকিমের(Firhad Hakim) নেতৃত্বাধীন কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। শহরে নির্মাণস্থলের বর্জ্য কলকাতা পুরনিগমকে হস্তান্তর বাধ্যতামূলক করা হয়েছে আগেই। বাড়ি, ফ্ল্যাট কিংবা বহুতল আবাসনের ক্ষেত্রে নকশা অনুমোদনের সময় নির্মাণ বর্জ্যের পরিমাপ বুঝে তা সরানোর জন্য টাকা নিয়ে নিচ্ছে পুরনিগম। কিন্তু তারপরেও বহু ক্ষেত্রে নির্মাণ বর্জ্য পুরনিগমকে হস্তান্তর করা হচ্ছে না বলে অভিযোগ। ফলে রাজারহাটের পাথরঘাটার প্রসেসিং প্লান্টে পর্যাপ্ত বর্জ্য মিলছে না। এই পরিস্থিতিতে এবার নির্মাণ বর্জ্য নিয়ে আরও কড়া নিয়ম চালু করতে চলেছে কলকাতা পুরনিগম।

নয়া নিয়মে ঠিক হয়েছে, বাড়ির ভিত তৈরির পর যখন কলকাতা পুরনিগমের ইঞ্জিনিয়াররা পরিদর্শনে যাবেন, তখনই নির্মাণ বর্জ্য হস্তান্তর সংক্রান্ত বিল দেখাতে হবে। নির্মাণ বর্জ্য পুরনিগমের মাধ্যমেই পাথরঘাটার প্লান্টে পাঠানো হয়েছে কিনা, তার প্রমাণ হিসেবেই ওই কাগজ দেখতে চাওয়া হবে। না দেখাতে পারলে কাজ বন্ধ করে দেওয়া হবে বা মোটা টাকা জরিমানা হতে পারে। পাশাপাশি, শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের অনুরোধ জানিয়ে পুলিশকে চিঠি দেওয়া হচ্ছে বলেও খবর। শ্যামবাজার, উল্টোডাঙা, বিধাননগর, মাঝেরহাট সহ শহরের বিভিন্ন সীমানাবর্তী পয়েন্টে নাকা চেকিংয়ের ব্যবস্থা হবে। নির্মাণ বর্জ্য যাতে লরি বোঝাই হয়ে শহরের বাইরে না যায়, সেই কারণেই পুলিশের এই সহযোগিতা চাওয়া হচ্ছে। প্রসঙ্গত, কয়েক মাস আগে মাঝেরহাট ব্রিজ দিয়ে যাওয়ার সময় মেয়র ফিরহাদ হাকিম এমনই একটি নির্মাণ বর্জ্য ভর্তি লরি আটকেছিলেন। এই পরিস্থিতিতে শহরের যাবতীয় নির্মাণ বর্জ্য পাথরঘাটায় নিয়ে যাওয়া নিশ্চিত করতে চায় কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। এ সংক্রান্ত নাকা চেকিংয়ের ব্যাপারে লালবাজারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।  

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান