SSKM-এ নাবালিকার সঙ্গে কীভাবে ঘটল এই ঘটনা? রিপোর্ট তলব করল স্বাস্থ্যভবন

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার এসএসকেএম হাসপাতালে নাবালিকা রোগিণীর  ‘শ্লীলতাহানি’র ঘটনায় নতুন করে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ঘটনা নিয়ে এবার রিপোর্ট তলব করল স্বাস্থ্যভবন। অভিযুক্ত কীভাবে হাসপাতালের ট্রমা কেয়ারে প্রবশ করল কারও অনুমতি ছাড়া? কীভাবে ঘটছে এই ঘটনা স্বাস্থ্য দপ্তর এই সংক্রান্ত সমস্ত রিপোর্ট তলব করেছে এসএসকেএমের এমএসভিপির কাছে। স্বাস্থ্য দপ্তর আগামী  ৭২ ঘণ্টার মধ্যে পুরো ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

স্বাস্থ্য সচিব নিজে বিষয়টি খতিয়ে দেখতে চান বলেই সূত্রে খবর মিলেছে। তাই পুরো ঘটনার বিবরণ চেয়ে এমএসভিপিকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছেন। ট্রমা কেয়ার সেন্টারের মতো গুরুত্বপূর্ণ বিভাগের ভিতরে কীভাবে এত বড় ঘটনা ঘটল সেটাই তিনি খতিয়ে দেখতে চান।  জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা বুধবার এসএসকেএম-এর বহির্বিভাগে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেই সময়েই  এই ঘটনাটি ঘটেছে। অভিযোগ অস্থায়ী কর্মী  ১৫ বছরের ওই কিশোরীকে হাসপাতালের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে। অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে ধাপা এলাকা থেকে  ভবানীপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে । শিশুসুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে ধৃতের বিরুদ্ধে।

বিভিন্ন  সূত্রে প্রাথমিক ভাবে  জানা গিয়েছে, অভিযুক্ত বর্তমানে অস্থায়ী কর্মী হিসাবে এনআরএস হাসপাতালে  কর্মরত। তিনি আগে  এসএসকেএম-এ কাজ করেছেন। সেই সূত্র ধরেই মাঝেমধ্যে এসএসকেএম  হাসপাতালে যাতায়াত করতেন। সেই মতই অভিযুক্ত বুধবার এসএসকেএম-এর বহির্বিভাগে গিয়েছিলেন। সেখানেই তিনি নিজেকে ‘ডাক্তার’ বলে পরিচয় দেয় ও  নাবালিকাকে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে নিয়ে গিয়ে কুকর্ম করে। নাবালিকা চিৎকার   শুরু করলে সকলে ছুটে আসেন। তখনই সে পরিবারের সদস্যদের সবটা জানান। পুলিশ সিসিটিভি দেখে যুবককে গ্রেফতার করেছে। অভিযুক্তকে অমিত মল্লিক  কি হিসেবে এসএসকেএমে ঢুকলেন সবটাই পুলিশ খতিয়ে দেখছে। অনেকেই বলছেন হাসপাতালে অমিত দালালি করেন । অভিযুক্তকে গ্রেফতারের পর পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। আজ অমিতকে আদালতে পেশ করা হয়।

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট