মমতার জমানায় সরকারি নিয়োগ কত, তথ্যভান্ডার গড়ছে রাজ্য

২০১১ সালের মে মাস থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কতজন চাকরি পেয়েছেন সেই তথ্য সচিব ও জেলাশাসকদের কাছ থেকে চেয়ে পাঠিয়েছেন মুখ্যসচিব।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১২ বছর হয়ে গিয়েছে বাংলার(Bengal) মসনদে পরিবর্তনের ঘটনা। ২০১১ সালে রাজ্যের ৩৪ বছরের বাম সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে মসনদে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই মমতার জমানায় বাংলায় সরকারি ক্ষেত্রে এই ১২ বছরে কত নিয়োগ হয়েছে এবার তার তথ্যভান্ডার(Database) গড়তে চলেছে রাজ্য সরকার(West Bengal State Government)। বিরোধিরা বার বার প্রশ্ন তোলে মমতা জমানায় রাজ্যের বেকারত্ব ও কর্মসংস্থান নিয়ে। মনে করা হচ্ছে সেই প্রশ্নের উত্তর তুলে ধরতেই রাজ্য সরকার এই নিয়োগ সংক্রান্ত তথ্যভান্ডার গড়তে চলেছে। ২০১১ সালের মে মাসে মমতা রাজ্যের ক্ষমতায় আসার পর সরকারি দফতর, সংস্থা, স্বয়ংশাসিত সংস্থা প্রভৃতি জায়গায় স্থায়ী পদে ও চুক্তি ভিত্তিক পদে ঠিক কতজনের চাকরি হয়েছে, তার তথ্য সব দফতরের সচিব ও জেলাশাসকদের কাছ থেকে চেয়ে পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব(Chief Secretary) বি পি গোপালিকা। নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর ঠিক কত জনের সরকারি জায়গায় কর্মসংস্থান হয়েছে, তার প্রকৃত পরিসংখ্যান লোকসভা ভোটের আগে কার্যত সামনে আনার তোড়জোড় করছে রাজ্যের শাসক দল। সম্ভবত ভোটের আগেই তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হতে পারে। বিভিন্ন সরকারি দফতর ও সংস্থাগুলিতে এই সময়ে চুক্তি ভিত্তিক প্রচুর কর্মী নিয়োগ হয়েছে। সূত্রে জানা গিয়েছে, মুখ্যসচিব রাজ্যের সব দফতরের সচিব ও জেলাশাসকদের কাছে চিঠি পাঠিয়ে ২২ জানুয়ারির মধ্যে ই- মেইল করে নির্দিষ্ট প্রোফর্মায় চাকরি প্রাপকদের তথ্য পাঠাতে বলেছেন।

২০১১ সালের মে মাস থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কতজন চাকরি পেয়েছেন সেই তথ্য পাঠাতে বলা হয়েছে। বিভিন্ন দফতরের সচিবালয়, ডিরেক্টরেট, আঞ্চলিক অফিসগুলি ছাড়াও পঞ্চায়েত, পুরসভা, কমিশন, সোসাইটি, সরকারি সংস্থা, সোসাইটি প্রভৃতির চাকরি পাওয়া কর্মীদের তালিকা পাঠাতে বলা হয়েছে। জেলা থেকে ব্লক পর্যায় পর্যন্ত অফিসগুলিতে যে কর্মীরা এই সময়ে চাকরি পেয়েছেন, তার তালিকাও দিতে বলা হয়েছে। শিক্ষক, অশিক্ষক পদে চাকরি যারা পেয়েছেন, তাঁদের তথ্যও চাওয়া হয়েছে। একইসঙ্গে Group A, B, C, D পদে কতজন চাকরি পেয়েছেন, তাও জানতে চাওয়া হয়েছে।

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী