মমতার বিধানসভা কেন্দ্রে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ, হটস্পট আসনে ভারী বুটের শব্দ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাত পোহালেই দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। আর তার আগে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। সোমবার থেকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানরা ভবানীপুরের নানা এলাকায় পায়ে হেঁটে রুটমার্চ কর‌ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে। এই রুটমার্চ দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে হটস্পট হিসাবেই ধরা হচ্ছে। কারণ এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী।

এদিকে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে। গতকালই মেগা র‌্যালি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল করেন শুভেন্দুও। এখানেই এখন ভারী বুটের শব্দে গমগম করছে বিধানসভা কেন্দ্রটি। কলকাতার সবকটি বিধানসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হয়েছে। ভবানীপুর কেন্দ্রটি শুরু থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলেই পরিচিত। এখানে সিআরপিএফের ডেপুটি কমান্ড্যান্ট নীলকমল ভরদ্বাজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‌কলকাতার সব কেন্দ্রেই বড় সংখ্যায় সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে।’‌

অন্যদিকে বুধবার ১৪২টি আসনে ভোট রয়েছে। তার আগে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দফায় দফায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। তার উপর গোটা বিধানসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীতে ভরিয়ে তোলা হয়েছে। সিআরপিএফের ডেপুটি কমান্ড্যান্ট নীলকমল ভরদ্বাজ এই বিষয়ে বলছেন, ‘‌আমরা সব পোলিং স্টেশন, ভোটারদের চলাচলের রাস্তা, হাইপার–সেনসিটিভ বুথ এবং সাধারণ বুথগুলিতে টহল দিচ্ছি। যদি কোনও গুন্ডা বা অপরাধী থেকে থাকে, তাহলে তারা হয় লুকিয়ে পড়েছে অথবা অন্য জায়গায় সরে গিয়েছে। কারণ এখানে তাদের দেখা যাচ্ছে না। আমরা নিশ্চিত করতে চাই যে, ভোটাররা সম্পূর্ণ নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।’‌

এছাড়া কেন্দ্রীয় বাহিনী বাংলায় এসেছে বিপুল পরিমাণে। প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় বাহিনী বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যাতে দ্বিতীয় দফার ভোট একইরকম শান্তিপূর্ণ হয়। ভবানীপুরের অলিগলি, বাজার এলাকা এবং আবাসিক পাড়াগুলিতে সকাল থেকে সিআরপিএফের প্যাট্রোলিং শুরু হয়। তা সন্ধ্যাতেও দেখা গিয়েছে। জওয়ানরা হেঁটে এলাকা ঘুরে দেখছেন, পোলিং বুথগুলির আশপাশে অবস্থান করছেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। এই দৃশ্য ভবানীপুরে আগে কখনও দেখা যায়নি। কেউ কেউ বলছেন, এত কেন্দ্রীয় বাহিনী দেখে মনে হচ্ছে যুদ্ধ হবে। আবার অনেকে বলছেন, এত বড় আকারের নিরাপত্তা ব্যবস্থা দেখে অবাক হচ্ছি।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা