ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে উত্তাল কলকাতা থেকে চেন্নাই

Share:

নিজস্ব প্রতিনিধি : ওয়াকফ বিলের বিরুদ্ধে উত্তাল কলকাতা থেকে চেন্নাই। বুধবার লোকসভায়, বৃহস্পতিবার রাজ্যসভায় পাশ হয়েছে সংশোধীত ওয়াকফ বিল। ইতিমধ্যে ওয়াকফ সংশোধনী বিল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কংগ্রেস। খুব শীঘ্রই শীর্ষ আদালতে মামলা দায়ের করতে চলেছে হাত শিবির। শুক্রবার এই কথা জানিয়েছেন জয়রাম রমেশ। কংগ্রেসের পাশাপাশি আদালতে যাচ্ছে ডিএমকেও।

বুধবার দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনার পরে লোকসভায় গভীর রাতে পাশ হয়েছে সংশোধীত ওয়াকফ বিল, বৃহস্পতিবার রাজ্যসভায় পাশ হয়েছে বিলটি। এরপরেই শুক্রবাক জুম্মা নামাজের পর পার্কসার্কাসে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। মহানগর কলকাতার পাশাপাশি অশান্তির আঁচ ছড়িয়েছে চেন্নাই এবং আমেদাবাদেও।

এই বিলের বিরুদ্ধে প্রতিবাদে কলকাতার পার্কসার্কাসে দেখা গিয়েছে বহু মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। দেশের পতাকা হাতে নিয়ে তাঁদের স্পষ্ট বক্তব্য, ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাখ্যান করে তাঁরা। এই বিল তাঁরা মানে না বলে হাতে পোস্টার নিয়ে বিশাল জমায়েত করতে দেখে গিয়েছে।

২৬-এই রয়েছে বঙ্গে বিধানসভা নির্বাচন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন, রাজ্যের সংখ্যালঘু জনগোষ্ঠীকে জমি হারাতে দেবেন না। বিজেপির বিরুদ্ধে বিভাজন তৈরির চেষ্টার অভিযোগ তুলেছেন। এই ক্ষেত্রে তিনি বলেছিলেন, কেন্দ্রে অ-বিজেপি সরকার ক্ষমতায় এলে বিলটি বাতিল করা হবে।

কলকাতার পাশাপাশি চেন্নাই-আমেদাবাদেও দেখা গিয়েছে একই ছবি। অভিনেতা বিজয় রাজ্যব্যাপী এই বিলের প্রতিবাদে বিক্ষোভ ঘোষণা করার কথা বলেছেন। তামিলগা ভেত্রি কাজগাম কর্মীরা চেন্নাই, কোয়েম্বাটোর এবং তিরুচিরাপল্লীর মতো বড় শহরগুলিতে বহু মানুষ জড়ো হয়েছেন।

কলকাতা থেকে চেন্নাই এখন একটাই রব ওয়াকফ বিল প্রত্যাখ্যান করুন এবং মুসলিমদের অধিকার কেড়ে নেবেন না। এর মতো স্লোগান তুলেছিলেন। আমেদাবাদেও পোস্টার হাতে প্রতিবাদ দেখানো হয়েছে এই বিলের প্রতিবাদে। রাস্তার বিক্ষোভ দেখানো বয়স্ক বিক্ষোভকারীদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ।দ্রৌপদী মুর্মুর সইয়ের অপেক্ষায় রয়েছে বিলটি। রাষ্ট্রপতি বিলটিতে সই করলেই তা আইনে পরিণত হবে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা