‘‌এই ভুল নিতান্তই সামান্য’‌, ৬৩ লক্ষের নাম বাদ নিয়ে তাচ্ছিল্যের জবাব ‘অবাঙালি’ মনোজের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শনিবার ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। নাম বাদের ক্ষেত্রে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আবহে অদ্ভূতভাবে নিজেদের দায় এড়িয়ে গেল নির্বাচন কমিশন। আর তার জেরে ভোটাররা যেমন আতঙ্কিত হয়ে রইলেন তেমন নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক শুনে হতাশ হয়ে পড়লেন। যোগ–বিয়োগের অঙ্কে বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। আর সেসব নিয়ে প্রশ্ন করা হলে খুব অবহেলার সঙ্গে উত্তর দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

এদিকে এই ধরণের মন্তব্য মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে আসায় হতাশ হয়ে পড়েছেন বিপুল পরিমাণ ভোটার। এখন তাঁরা কী করবেন বুঝে উঠতে পারছেন না। সিইও মনোজ আগরওয়াল এবং অতিরিক্ত সিইও অরিন্দম নন্দী চূড়ান্ত ভোটার তালিকায় ভুল নিয়ে অজুহাত দিলেন। আর সবটাই খুব হালকাভাবে নিলেন। যেন যাঁর নাম বাদ গিয়েছে দায় তাঁর। ভুল স্বীকার করেও দায় নিলেন না নির্বাচন কমিশনের এই কর্তারা। রাজ্যে মোট যোগ্য ভোটার ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৬১ লক্ষ ৯৯ হাজার ৩৯১, মহিলা ভোটার ৩ কোটি ৪৬ লক্ষ ১৫ হাজার ৮৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৪০২ জন। ফর্ম ৭ অনুযায়ী বাদ পড়েছেন ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ ভোটার। ফর্ম ৬ ও ৬এ–তে নতুন ভোটারের সংখ্যা ১ লক্ষ ৮২ হাজার ৩৬। ফর্ম ৮ অনুযায়ী স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন।

 

অন্যদিকে বিচারাধীন ভোটার, যাঁদের নাম এখনও বিবেচনার আওতায়, সেই সংখ্যা ৬০ লক্ষ ৬ হাজার ৩৭৫। খসড়া তালিকায় বাদ পড়েন ৫৮ লক্ষ ভোটার। আজ প্রকাশিত হওয়া চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ এবং বাদ পড়েছে অতিরিক্ত ৫ লক্ষেরও বেশি। সবমিলিয়ে বাতিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম। তবে ধাপে ধাপে প্রকাশিত হবে অতিরিক্ত ভোটার তালিকা। এই বিষয়ে তালিকা প্রকাশ করতে গিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্বীকার করেছেন, ‘কিছু ভুলভ্রান্তি হয়েছে। এই বিরাট প্রক্রিয়ায় এই ভুল নিতান্তই সামান্য। যেখানে যেখানে ভুল হয়েছে, সেখানে সেখানেই নির্বাচন কমিশন পদক্ষেপ করেছে।’‌

এছাড়া আমডাঙার তৃণমূলের তিনবারের বিধায়ক রফিকর রহমানের নাম বাদ পড়েছে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও তাঁর মা সাদেকা বিবির নামের উপরে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বলে লেখা রয়েছে। বহু বিএলও’‌র নাম বাদ গিয়েছে। এমনকী একাধিক বৈধ ভোটারের নাম নেই এই চূড়ান্ত ভোটার তালিকায় বলে অভিযোগ। আর সেখানে মনোজ আগরওয়ালের সাফাই, ‘দুটি বিধানসভার তালিকা আপলোড করার ক্ষেত্রে সফ্‌টঅয়্যারে কিছু সমস্যা ছিল। সেই দুই বিধানসভা হল যাদবপুর এবং বিধাননগর।’‌ আর গোটা ঘটনা নিয়ে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘‌বিজেপি এবং নির্বাচন কমিশনের নীরব অদৃশ্য কারচুপি সম্পূর্ণ। নোংরা মাত্রা এখন বাংলার চোখের সামনে উন্মোচিত হয়ে উঠেছে। চূড়ান্ত ভোটার তালিকায় নৈহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার এবং তাঁর মা আরতি সরকারের নাম বাদ পড়েছে। ভোটার শুদ্ধির এই ষড়যন্ত্রে একজন নির্বাচিত প্রতিনিধি এবং তাঁর পরিবার ভূতের মতো মুছে গিয়েছে।’‌

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা