ব্যাগ ভর্তি উদ্ধার মাথার খুলি-হাড়,  বাগুইহাটিতে ছড়িয়েছে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাগুইহাটিতে চাঞ্চল্যকর ঘটনা। সোমবার বাগুইআটির জর্দা বাগানে একটি ব্যাগ থেকে উদ্ধার হল মাথার খুলি এবং বেশ  কয়েকটা হাড়।  একটি ট্রলি ব্যাগের মধ্যে থেকে এগুলি  উদ্ধার হয়। এই ঘটনাকে  ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

এদিন সকালে স্থানীয় বাসিন্দারা ব্যাগটি দেখতে পান। তারপরই স্থানীয় বাসিন্দারা বাগুইআটি থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে ব্যাগটি খুলতেই উদ্ধার হল মাথার খুলি সহ বেশ কয়েকটি হাড়। জানা গিয়েছে, ব্যাগ সমেত মাথার খুলি ও হাড় উদ্ধার করে নিয়ে যান পুলিশ আধিকারিকরা । এগুলি মানুষের মাথার খুলি আর হাড় কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য এই ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন,’ বাগানের মধ্যে একটি ব্যাগ পড়ে ছিল। আর দেখা যাচ্ছিল ব্যাগের মধ্যে হাড়-মাথা সব বেরিয়ে আছে। তা দেখার পরেই আমরা পুলিশকে খবর দিই। এরপর বাগানে এসে পুলিশ ওই ব্যাগটি উদ্ধার করে।‘ অন্য এক বাসিন্দা জানিয়েছেন, ‘ অনেকগুলি থার্মোকলের নিচে ব্যাগটি রাখা ছিল। পুলিশ এসে ব্যাগ খুলতেই উদ্ধার হল মাথার খুলি এবং হার।‘ স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে সোমবার বাগুইহাটিতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য