২২ ডিসেম্বর একের পর এক বাউন্সার দেব, অপেক্ষায় থাকুন, ঘোষণা হুমায়ুনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ২২ ডিসেম্বর নতুন দল করে একের পর এক বাউন্সার দেব। কলকাতায় বসে বলছেন হুমায়ুন কবীর। ঐদিন বহরমপুরের টেক্সটাইল মোড়ে শাসক দলের কার্যালয়ের ৫০মিটার দূরত্বে তিনি ধামাকা দেখাবেন। বুধবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর(MLA Humaun Kabir) জানিয়ে দেন তার লড়াই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। শাসক দলেরও বহু নেতা গোপনে তার সঙ্গে যোগাযোগ করছে। এমনটা দাবি করে হুমায়ুন বলেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশন দিন ঘোষণা করার পর সবাই প্রকাশ্যে আসবে। এখন কেউ আসতে চাইছে না কারণ মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। হুমায়ুন কবীরের চ্যালেঞ্জের সুরে মন্তব্য বাইশ ডিসেম্বর তিনি বাউন্সার দেবেন আর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর তাঁর খেলা শুরু হবে।তৃনমুল থেকে যোগাযোগ করছে বলে দাবি হুমায়ুনের।

যে নিরাপত্তা রক্ষীরা হায়দ্রাবাদের বলে পাঠিয়েছিল সেটা আসলে লোকাল সিকিউরিটি। মন্তব্য হুমায়ুনের। তিনি বলেন,আমি বিদায় করে দিয়ছি।আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি হুমায়ুনের।সংখ্যালঘু বঞ্চনার সুর আরো একবার প্রতিবাদে সরব হুমায়ুন। আবেগ ও বঞ্চনার জন্য বাবরির দরবারে সংখ্যালঘুদের ভিড়, মনে করেন হুমায়ুন। সংখ্যালঘু নেতা হওয়ার হিড়িক তৃণমূলের মধ্যে? হুমায়ুনের স্পষ্ট দাবি স্বাস্থ্য সাথী কার্ড (Swathi Card)এর মাধ্যমে স্বাস্থ্য ভবনের কাটমানি নেওয়ার যে চক্র এবং সংখ্যালঘুদের প্রতি যে বঞ্চনা তাঁর বিরুদ্ধে সকলে এক হবেন। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর(Nausad Siddiqi) উদ্দেশ্যে হুমায়ুনের হুশিয়ারি যেদিন কেন্দ্রীয় মন্ত্রী এসে সংখ্যালঘুদের মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে উল্টো করে ঝুলিয়ে শিক্ষা দেওয়া হবে বলেছিল সেদিন আইএসএফ বিধায়ক চুপ করে কেন ছিলেন?

তিনি যে মন্তব্য করেছেন তার জন্য আইএসএফ বিধায়ক তাকে কেন ক্ষমা চাইতে বলছেন। বাক্যে সংযত হওয়ার জন্য নওশাদ সিদ্দিকীকে পরামর্শ দেন হুমায়ুন কবীর। ভরতপুরে বিধায়ক স্পষ্ট জানিয়ে দেন বিজেপিকে হারাতে এবং তৃণমূলকে আটকাতে যে রাজনৈতিক দল তার সঙ্গে আলোচনায় বসবে এবং আসতে চাই তিনি তাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছেন। তার নতুন দলের চিহ্ন নাম সবকিছু ঠিক হয়ে গিয়েছে। অপেক্ষা করুন ২২ ডিসেম্বর পর্যন্ত। সব জানতে পারবেন সাংবাদিকদের বলেন হুমায়ুন।হুমায়ুন এও বলেন, রাজ্যে কংগ্রেস দল সাইনবোর্ডে পরিণত হয়েছে। ইশা খান চৌধুরী এবং অধীর চৌধুরীরা রয়েছেন কংগ্রেসের নেতা। দীপা দাশমুন্সিকে অন্য রাজ্যের দায়িত্ব দিয়ে কংগ্রেসের এআইসিসি পাঠিয়ে দিয়েছে। ফলে কংগ্রেস রাজ্যে এখন খুবই দুর্বল।

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বলিউডে ফের শোকের ছায়া! চিরঘুমের দেশে ‘চাক দে ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা রামাকান্ত দয়ামা

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

৮০ লক্ষ টাকা-সহ হোটেলে আটক পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের