চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভূতের মতো খেটে বেরাই, গালাগালিও সবচেয়ে বেশি খাই’, যন্ত্রণার কথা শোনালেন মমতা

নিজস্ব প্রতিনিধি: পান থেকে চুন খসলেই সমালোচনার মুখে পড়তে হয় উর্দিধারীদের। অথচ সমালোচনার মুখেও নিজেদের কর্তব্যে অবিচল থাকেন। জীবনের ঝুঁকি নিয়েও আম জনতার জন্য উদয়াস্ত পরিশ্রম করেন। পুলিশের সেই ‘সহনীয়’ ভুমিকারই প্রশংসা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে গালিগালাজ ও সমালোচনার মুখে পড়া পুলিশ কর্মীদের সান্ত্বনা দিতে গিয়ে নিজেকেও উদাহরণ হিসাবে হাজির করেছেন বাংলার প্রশাসনিক প্রধান। নিজের যন্ত্রণা উগরে দিয়ে বলেন ‘আমি কি কম গালাগালি খাই সারাদিন। ভূতের মতো খেটে বেরাই। গালাগালিও সবচেয়ে বেশি খাই। আমি কি অসম্মানিত হই না, যথেষ্ঠ হই। কিন্তু আমি মনে করি ক্ষমাই পরম ধর্ম। ক্ষমা করে দেওয়া উচিত।’

আজ বৃহস্পতিবার চতুর্থীর বিকালে আলিপুর বডিগার্ড লাইনের পুজোমণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মঞ্চে ছিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মুখ্যসচিব মনোজ পন্থ, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়, অভিনেত্রী মুনমুন সেন, জুন মলিয়া, অভিনেতা প্রসেনজিৎ, সোহম চক্রবর্তী। এবার দিঘার জগন্নাথ মন্দিরের আদলেই মণ্ডপ তৈরি হয়েছে আলিপুর বডিগার্ড লাইনে। আর সেই মণ্ডপের ভূয়সী প্রশংসা করেন মমতা।

উদ্বোধনের মঞ্চ থেকেই রাজ্যের পুলিশ কর্মীদের অব্যক্ত যন্ত্রণার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় ‘পুলিশের ভুল হলে অনেক সমালোচনা হয়। সেই সমলোচনা সহ্য করেও কাজ করে যায়। কিন্তু তা সত্ত্বেও তাদের কোনও অভিযোগ নেই। ওরা পুজোতে পরিবারকে সময় দিতে পারে না। সিভিক, হোমগার্ডই হোক বা সাব ইন্সপেক্টর, তাঁরা দেশের জন্য, রাজ্যের জন্য নিবেদিত প্রাণ।’ পুলিশ পরিবারের সদস্যদের কুর্নিশ জানিয়ে মমতা বলেন ‘প্রতিটি পুলিশ কর্মীর পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তাঁরা পুলিশে কর্মরত সদস্যটিকে একবারেই আটকান না। যখন-তখন তাঁদের ডিউটিতে ছেড়ে দেন। তাই স্যালুট টু ইউ। স্যালুট টু পুলিশ পরিবার। আজ পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত নয়, সেবামূলক কাজও করে চলেছে। কমিউনিটি কিচেন সেন্টার তৈরি করেছে, অ্যাম্বুলেন্স নামিয়েছে। আমি এ বছর অনেক পুজো দেখছি৷ কিন্তু আপনারা যে ভাবে পুজো করেছেন, যেভাবে জগন্নাথ মন্দির ও দিঘাকে তুলে এনেছেন, তাতে আপনারাই সেরার সেরা৷ এটা আমি নিজের বিবেক থেকে বলছি৷’ এদিন পুলিশ বাহিনীতে মেয়েদের বেশি করে নিয়োগের উপরেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান ‘পুলিশে বেশি সংখ্যক মহিলা নেওয়া হোক।’

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ